যৌথ প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে সৌদিতে অবস্থান করছেন তুরস্কের প্রেসিডেন্ট ও পাকিস্তানের প্রধানমন্ত্রী। শুক্রবার যৌথ প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। সপ্তাহের সাত দিনের মধ্যে শুক্রবার মুসলমানদের একটি বিশেষ দিন। এই দিন দুপুরে খুতবা বয়ানের পর জুমা নামাজ পড়েন মুসলিমরা। সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে জুমার নামাজ আদায় করছেন বিশ্বের প্রভাবশালী নেতারা।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে একই কাতারে নামাজ আদায় করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারসহ আরো অনেকে।

সৌদিভিত্তিক সংবাদমাধ্যম সৌদি গেজেট তাদের সামাজিক যোগাযোগমাধ্যম মুসলিমদের নেতাদের নামাজের বেশ কিছু ছবি প্রকাশ করেছে।

এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


