হোম > সারা দেশ

মানিকগঞ্জে ৪৮ ঘণ্টায় ২৪ জন আটক

অপারেশন ডেভিল হান্ট

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জে "অপারেশন ডেভিল হান্ট" অভিযানে গত ৪৮ ঘণ্টায় ২৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান, কৃষকলীগ নেতাসহ বিভিন্ন অপরাধী, মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী রয়েছেন।

মঙ্গলবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার। তিনি জানান, রবিবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ২৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।

অপারেশন ডেভিল হান্টের এই অভিযানে আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে, যার মধ্যে মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যক্রম এবং সহিংসতার মতো অপরাধ অন্তর্ভুক্ত। পুলিশ জানায়, এই অভিযান ধারাবাহিকভাবে চলবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্ত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৮

৬১ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যোগদান

শৃঙ্খলা, সততা ও ধৈর্য নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাওলানা আব্দুল হালিম

জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও

চাঁদা না পেয়ে অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতন, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

বিয়েবাড়ির ব্যস্ততার ফাঁকে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

মাদকের শেকড় উপড়ে ফেলতে হবে: জিএম সিরাজ

ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

অপহরণ চেষ্টার অভিযোগে ৪ ডিবি পুলিশ গ্রেপ্তার, গণপিটুনির পর মামলা

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ১