হোম > সারা দেশ

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর যাত্রাবাড়ীতে ৬ হাজার ইয়াবা বড়িসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রির কথা পুলিশের কাছে স্বীকার করেছেন তারা।

গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোছা. রোকেয়া খাতুন (৫৫), খাদিজা আক্তার সাথী (২৫) ও মমতাজ বেগম (৫৪)।

ডিবি গুলশান বিভাগ জানিয়েছে, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসা একদল মাদক কারবারি যাত্রাবাড়ীর শনির আখড়ায় অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় ৬ হাজার ইয়াবা বড়িসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রির কথা স্বীকার করেছেন আসামিরা। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

তারাগঞ্জে তামাক ছেড়ে কমলা চাষে সফলতা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

যন্ত্রপাতি অচল, জোড়াতালিতে চলছে রমেক হাসপাতাল

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা