হোম > সারা দেশ

নিম্নকক্ষ আসনভিত্তিক, উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে

ড. বদিউল আলম মজুমদার

জেলা প্রতিনিধি, মেহেরপুর

ঐকমত্যের মাধ্যমেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

তিনি বলেন—নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করেছি ‘নিম্নকক্ষ হবে আসনভিত্তিক এবং উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতি। দুটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে। তবে আমরা মনে করি, দুটোই হওয়া দরকার। আমরা আশাবাদী যে, ঐকমত্যের মাধ্যমেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একটি কার্যকরী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পথ প্রশস্ত হবে।

শুক্রবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে সু-শাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিএফজি, ইয়ুথ লিডার ও সুজন নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন বদিউল আলম মজুমদার।

এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার ও দি হাঙ্গার প্রজেক্টের কেন্দ্রীয় সমন্বয়কারী তাজিমা হোসেন মজুমদার উপস্থিত ছিলেন।

অভিযানের মধ্যেই বদলির খবর শুনলেন ডিসি আমিরুল

চুয়াডাঙ্গায় বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

সরকার প্রশাসক নিয়োগ না দিয়ে আগে স্থানীয় নির্বাচন দিতে পারতো: আবদুল হালিম

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মধ্যরাতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম বিমানবন্দরে বিপুল পরিমাণ দিরহাম ও রিয়ালসহ যাত্রী আটক

খাগড়াছড়িতে পাহাড়ি তরুণীকে ধর্ষণকারী মারমা যুবক আটক

ইয়াবা মামলায় কারাগারে থাকা যুবদল কর্মীর হাসপাতালে মৃত্যু

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

মানিকগঞ্জে ট্রাক–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, অডিও ফাঁস