হোম > সারা দেশ

পটিয়ায় রাষ্ট্রবিরোধী কার্যক্রমে সম্পৃক্ততা: কৃষক লীগ ও আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়ায় রাষ্ট্রবিরোধী কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকায় কৃষক লীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে কৃষক লীগ নেতা নুরুল আব্বাস খাঁন (৩২) এবং শনিবার রাতে আওয়ামী লীগ নেতা রতন চক্রবর্তীকে (৬২) অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশ।

তাদের একজনকে সন্ত্রাসবিরোধী আইন ও অন্যজনকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার দুপুরে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কালারপোল এলাকা থেকে বড়লিয়া ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আব্বাস খাঁনকে গ্রেপ্তার করা হয়। আব্বাস বড়লিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে।

অন্যদিকে, শনিবার রাতে চলমান “ডেভিল হান্ট ফেজ-২” বিশেষ অভিযানের অংশ হিসেবে পটিয়ার কেলিশহর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে আওয়ামী লীগ নেতা রতন চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়। তিনি কেলিশহর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত দুর্গাপদ চক্রবর্তীর ছেলে। দুজনই রাষ্ট্রবিরোধী কার্যক্রমের সাথে সম্পৃক্ত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রমাণ মিলেছে বলে পুলিশ জানিয়েছে।

পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় নুরুল আব্বাসকে এবং বিস্ফোরক দ্রব্য আইনের অন্য একটি মামলায় রতন চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের রোববার সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

সুনামগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

ঝিনাইদহে ১১ কোটি টাকা ব্যয়ে আধুনিক কসাইখানা নির্মাণ

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

সৈয়দপুর সরকারি কলেজ মাঠে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

দিনাজপুর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস আহমেদ

ঝিনাইদ‌হে পিত্তথলি অপারেশনে রোগীর নাড়ি কে‌টে ফেলার অভিযোগ

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি

দুই ঘণ্টার নাটকীয়তার পর আদালতে শিবির নেতা জিসান, জামিন নামঞ্জুর

কলাপাড়ায় ছাগল পেয়ে উচ্ছ্বসিত ৩০ দরিদ্র নারী