হোম > সারা দেশ

আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে তিন কাপড় ব্যবসায়িকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, আখাউড়া (ব্রাহ্মণাবড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঈদের বাজারে অতিরিক্ত মুল্যে কাপড় বিক্রি করায় তিন কাপড় ব্যবসায়িকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। পুলিশের সহযোগীতায় সোমবার দুপুরে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ফয়সল উদ্দিন।

উপজেলা প্রশাসন জানায়, সোমবার দুপুর আড়াইটার দিকে বাজার মনিটরিং করার সময় পৌরসভার সড়ক বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় মূল্য তালিকা দেখাতে না পারায় এবং অতিরিক্ত মূল্যে কাপড় বিক্রি করার দায়ে ড্যাজল নামে একটি কাপড়ের দোকানকে ৩ হাজার টাকা, বোরকা হাউজ ও মনোরম ফ্যাশন নামে দুইটি কাপড়ের দোকানকে ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন জানান, ঈদ পর্যন্ত প্রশাসনের বাজার মনিটরিং থাকবে। কেউ অনিয়ম করলেই আইনত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।

শিবির নেতার অপহরণ নাটকের প্রতিবাদে ছাত্রদলের সংবাদ সম্মেলন

ভূরুঙ্গামারী-ঢাকা বাস সার্ভিস চালুর দাবিতে বিএনপির মানববন্ধন

শিক্ষক হিসেবে নয়, মানুষ হিসেবেও দায়িত্ব পালন করতে হবে: চট্রগ্রাম ডিসি

পাইলটিং স্কিম চালুর মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

ভোলায় মোটরসাইকেল শোভাযাত্রায় ব্রাজিল সমর্থকের মৃত্যু

হাজীগঞ্জে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

লাশ মর্গে আটকে রাখার অভিযোগ, মহাসড়ক অবরোধ

কলারোয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি

বিভিন্ন জোনে ভাগ করে উন্নয়নের মডেল সিটি হবে বগুড়া