হোম > সারা দেশ

ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ

স্টাফ রিপোর্টার

ভারতে পাচার করার সময় সাতক্ষীরার মাদরা সীমান্তের তেতুলতলা নামক স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র পাঠান এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকালে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মাদরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ ও ৯ আরবির মধ্যবর্তী তেতুলতলা নামক এলাকা দিয়ে বিপুল পরিমাণ মার্কিন ডলার ভারতে পাচারের চেষ্টা চলছে। এ সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিকদল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান নেয়। পরবর্তীতে সকাল ৯ টার দিকে বিজিবি আভিযানিকদল একজন সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে তাকে ধাওয়া করলে সে হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা উক্ত ব্যাগ তল্লাশি করে ১০০ ডলারের ৩টি বান্ডিলে মোট ৩০,০০০ ইউএস ডলার উদ্ধার করে। উদ্ধারকৃত ডলারের বর্তমান মুদ্রামান ছত্রিশ লাখ সাঁইত্রিশ হাজার দুইশত টাকা।

এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উদ্ধারকৃত ডলার আদালতের আদেশক্রমে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

নওগাঁয় কালবৈশাখী ঝড়ে ৭৩১ হেক্টর জমির ফসল নষ্ট

রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ

শিবগঞ্জে অটোরিকশা-ভটভটির সংঘর্ষে শিশু নিহত, আহত ৬

গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, অসুস্থ ১০

সড়ক দুর্ঘটনায় বাড়ি ফেরা হলো না স্কুল শিক্ষকের, বাড়িতে শোকের মাতম

টঙ্গীর তুরাগ নদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

অল্পের জন্য বেঁচে গেলেন এনসিপির এমপি আতিক মুজাহিদ

মাংস বিক্রির উদ্দেশ্যে জবাই করার প্রস্তুতি, ৯ ঘোড়াসহ আটক ৫

যাদুকাটায় গঙ্গাস্নানে এসে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু