হোম > সারা দেশ

রাজশাহীতে নেওয়া হবে নিহত পাইলট তৌকিরকে

রাজশাহী অফিস

পাইলট তৌকির ইসলাম

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের প্রথম জানাজা ১২টায় ঢাকায় অনুষ্ঠিত হবে। পরে দুপুর ১টায় আকাশ পথে রাজশাহীর উদ্দেশে রওনা হবে ।

মঙ্গলবার আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন নিহত পাইলটের মামা রফিকুল ইসলাম।

পাইলট তৌকিরের মামা বলেন, রাজশাহী বিমান বন্দর থেকে নগরীর উপশহরে ভাড়া বাসায় কিছুক্ষণের জন্য তৌকিরকে নেওয়া হবে। আত্মীয় স্বজনের এক নজর দেখার পর রাজশাহীর সপুরা কবরস্থানে বিকাল সাড়ে ৫টায় দাফন সম্পন্ন হবে।

এর আগে সোমবার বিকাল পৌনে ৪টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। এ তথ্য নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

তার আগে সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে শতাধিক হতাহতের ঘটনা ঘটে, যার বেশিরভাগই শিশু। এ ঘটনায় মঙ্গলবার দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

কর্তৃপক্ষের ভুলে সীতাকুণ্ডে ৪৯ পরীক্ষার্থীর চরম ভোগান্তি

তারাগঞ্জে ৪০০ লিটার পেট্রোল পাচারকালে যুবক আটক

আমার দেশ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিসহ দুই সাংবাদিককে পেটাল দুর্বৃত্তরা

ফুলবাড়ীয়ায় ২২০০ লিটার জ্বালানিসহ লরি জব্দ, গ্রেপ্তার ৩

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে চিকিৎসক দম্পতি গ্রেপ্তার

মোংলায় সরকার মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ দোকান

গৌরনদীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১৪

কালবৈশাখীর ঝড়ে হাড়িভাঙ্গা আমের ব্যাপক ক্ষতি

রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে তলিয়ে গেল বোরো ধান