হোম > সারা দেশ

সাদা পাথর লুটের ঘটনায় আটক ৫

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ফাইল ছবি

সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের আটক করা হয়। শনিবার সকালে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার রাতে এ ঘটনায় অজ্ঞাতনামা দুই হাজার জনকে আসামি করে মামলা দায়ের হয়। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, কিছু দুষ্কৃতকারী গত বছরের ৫ আগস্টের পর থেকে গেজেটভুক্ত ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে অবৈধ এবং অননুমোদিতভাবে কোটি টাকার পাথর লুটপাট করছে। যারা এ ঘটনায় জড়িত, তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

এজাহারে আরও বলা হয়, সরকারি গেজেটভুক্ত কোয়ারি থেকে এ ধরনের লুট বা চুরি খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২-এর ধারা ৪(২)(ঞ) এবং খনি ও খনিজ সম্পদ বিধিমালা, ২০১২-এর বিধি ৯৩(১)-এর সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৭৯ ও ৪৩১ ধারার অপরাধও সংঘটিত হয়েছে।

হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা

পদ্মা নদী থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

কুলাউড়ায় সন্তানসহ নিখোঁজ প্রবাসীর স্ত্রী

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অনশন, পরিবার পলাতক

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২