হোম > সারা দেশ

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত আরো এক যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া বাজার সংলগ্ন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন আরো এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু হয়। নিহত রায়হান খান (২২) চরডুমুরিয়া খানবাড়ির রুস্তম খানের পুত্র।

সোমবার ভোর সকালে স্থানীয় আধিপত্যের জেরে বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক, ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হান পক্ষের জিন্নত মীর, হোসেন মীরদের সাথে ফ্রান্স প্রবাসী, বিএনপি নেতা আব্দুর রহিম মোল্লা, ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আওলাদ হোসেন পক্ষের আরিফ মীরদের বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়ে আরিফ মীর (৩৮) নিহত হন। এসময় ইমরান, রায়হানসহ গুলিবিদ্ধ হন আরো একাধিক ব্যক্তি।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।জানতে চাইলে তিনি আরো জানান, গতকাল একজন নিহতের ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নির্বাচনে জামায়াতের পক্ষে সমর্থন, বিএনপির ৪ নেতা বহিষ্কার

হামলা-লুটপাটের প্রতিবাদে এনসিপির বিরুদ্ধে মানববন্ধন

টেকনাফে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার

উজিরপুররে পৃথক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

পরীক্ষা না দিয়েই পেয়েছেন নিয়োগপত্র, যোগ দিতে এসে আটক

মদনে অটোরিকশার চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

শিক্ষা কর্মকর্তাকে ঘুষ দিতে এসে ৭ লাখ টাকাসহ শিক্ষক আটক

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নিহত ১

দেশে ফিরলো আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলে

ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাক উদ্ধার