হোম > সারা দেশ

কাচ্চি ডাইন সিলেট শাখাকে এক লাখ টাকা জরিমানা

সিলেট ব্যুরো

অভিজাত রেস্তোরাঁ কাচ্চি ডাইনের সিলেট শাখাকে এক লাখ টাকা জরিমানা করে সতর্ক করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের সিলেট কার্যালয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাচ্চি ডাইনের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে অবস্থিত শাখাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। বুধবার দুপুরে এ অভিযান চালানো হয়।

অভিযান ও জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেন ভোক্তা অধিকার সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) দেবানন্দ সিনহা।

তিনি বলেন, কাচ্চি ডাইনের এ শাখায় মাংস সংরক্ষণ স্বাস্থ্যসম্মতভাবে করা হয় না। এছাড়া খাবারে ব্যবহৃত অনেক মসলা বিদেশি বলা হলেও আমদানির কোনো কাগজপত্র নেই। এসব অপরাধে কাচ্চি ডাইনকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং আগামীতে এমন অপরাধ না করতে সতর্ক করে দেওয়া হয়।

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সিলেটে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান দেবানন্দ সিনহা। অভিযানে প্রশাসনের সদস্য ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুলাউড়ায় সন্তানসহ নিখোঁজ প্রবাসীর স্ত্রী

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অনশন, পরিবার পলাতক

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২

ওএমএসের চাল-আটা মজুদের অভিযোগে পৌর বিএনপি নেতা বহিষ্কার

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নবীগঞ্জে ৫৮ কেজি গাজাঁসহ আটক ২