হোম > সারা দেশ

বঙ্গোপসাগর থেকে ভারতীয় ফিশিং ট্রলারসহ ১৪ জেলে আটক

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে একটি ভারতীয় ফিশিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেছে নৌবাহিনী।

মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে শুক্রবার রাতে এ ট্রলারসহ জেলেদের আটক করে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বি.এন.এস. আক্তার উদ্দিন।

সমুদ্র থেকে আটক ‘এফ. বি. শুভ যাত্রাই’ নামক ওই ট্রলারটি নিয়ে নৌবাহিনীর একটি জাহাজ শনিবার বিকেল ৫টায় মোংলার দিগরাজ নৌ ঘাঁটিতে আসে ।

ভারতীয় ট্রলারটিতে থাকা ইলিশসহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করা হবে। এছাড়া ওই ট্রলারসহ জেলেদেরকে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আটক জেলেদের বাড়ি ভারতের কলকাতার বিভিন্ন জেলায়। এসব তথ্য নিশ্চিত করেছেন মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, সমুদ্রসীমা লঙ্ঘন করে বেআইনিভাবে বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের দায়ে আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। এরপর রবিবার সকালে এ সকল জেলেদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

উল্লেখ্য, এর আগে গত (২ অক্টোবর) একই এলাকা থেকে ‘এফ. বি. পারমিতা’ নামক একটি ভারতীয় ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেছে নৌবাহিনী।

নীলফামারীতে ইফতারে কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের ৩ জন হাসপাতালে

দোয়ারাবাজারে কালভার্টের মুখ বন্ধ করে যুবদল নেতার ঘর নির্মাণের অভিযোগ: এলাকাবাসীর মানববন্ধন

ওসমানীনগরে র‍্যাবের অভিযানে ‘সৌরভ’ হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

বকশীগঞ্জে দিনের বেলায় বৃদ্ধের অটোভ্যান ছিনতাই

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ৭ ভারতীয় নাগরিকসহ আটক ১১ জন

শ্রীপুরে মাদকসেবীর গুলিতে নারী আহত

ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা হাবিব গ্রেপ্তার

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নির্যাতন, আ.লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত