হোম > সারা দেশ

নির্বাচন বানচালের চেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে: আদিলুর রহমান

জেলা প্রতিনিধি, মাদারীপুর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে। দেশপ্রেমিক প্রতিটি মানুষ নির্বাচন সুষ্ঠুভাবে করার লক্ষ্যে এগিয়ে আসবে এবং সহযোগিতা করবে। এ কারণে আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে।

শনিবার মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজারে জুলাই আন্দোলনে শহীদ নাইমুর রহমানের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, নির্বাচন ঘিরে জুলাইযোদ্ধাসহ দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। কিন্তু ফ্যাসিবাদী শক্তি নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে।

উপদেষ্টা এর আগে সদর উপজেলার ঘটমাঝি এলাকায় যান। সেখানে জুলাই শহীদ মামুন সরদারের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তার আগে সকালে শহরের শকুনি লেকের পাড়ে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় মাদারীপুর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোংলার আশ্রয়ণ প্রকল্পে এক পরিবারের নামে তিন ঘর

সাজেকে আটকা পড়েছেন সাড়ে চারশ পর্যটক

ভারতেই ফিরে গেলেন বিএসএফের পুশইনের শিকার ৪ ভারতীয়

১৩ বছর পর বাবার পরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু, আসামির যাবজ্জীবন

জাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে লিটন-মামুন

মতলব উত্তরে ৭ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

মিরসরাইয়ে ব্রাজিল সমর্থকের নাক ফাটালেন আর্জেন্টিনা সমর্থক

বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

রংপুর জেলা পরিষদের ১২৭ এডিপি প্রকল্পের ৬৪টি বরাদ্দ প্রশাসকের নিজ উপজেলায়

পাহাড় ধসে মাটির নিচে মাদরাসা, নিহত ৫