হোম > সারা দেশ

ছাগলনাইয়ায় যৌথবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও শাড়ি উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ছাগলনাইয়া (ফেনী)

ফেনীর ছাগলনাইয়ায় যৌথবাহিনীর পৃথক অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, এবং ১৪০টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে।

বুধবার গভীর রাতে উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ কুহুমা গ্রামের জরিফ আলী হাজী বাড়ির মৃত আবদুল জব্বারের ছেলে মো. আলী আশরাফ (৪৫)-কে ১টি বিদেশি পিস্তল ও ২টি ম্যাগাজিনসহ তার নিজ বসতঘর থেকে আটক করা হয়।

এদিকে যৌথবাহিনীর অপর একটি অভিযানে ১৪০পিস ভারতীয় শাড়ি সহ মো. আব্দুল হান্নান (২৫) নামে একজন গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার পাঠান নগর ইউনিয়নের উত্তর হরিপুর আব্দুর রাজ্জাকের বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল হান্নান উপজেলার জয়নগর গ্রামের মৃত নুরুজ্জামানের পুত্র।

ছাগলনাইয়া থানার কর্তব্যরত সাব ইন্সপেক্টর মো. হাবিজ উদ্দিন জানান যৌথবাহিনীর হাতে আটক দুই আসামিকে থানায় হস্তান্তরের পর তাদের নামে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

ফুলবাড়ীয়ায় তীব্র গরমে লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

সারা দেশে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

দেশের ভঙ্গুর অর্থনীতি সচলে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আলতাফ চৌধুরী