হোম > সারা দেশ

গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় বাইকচালক নিহত

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

মুন্সিগঞ্জের গজারিয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক বাইকচালক নিহত হয়েছেন।

আজ সকাল ৭টায় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন কলেজ রোডের সামনে এ ঘটনা ঘটে। মহাসড়কের ঢাকাগামী লেনে নম্বরবিহীন একটি মোটরসাইকেলের চালককে ঢাকা যাওয়ার পথে তার অজ্ঞাত গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। এতে বাইকচালক ঘটনাস্থলেই মারা যান।

বাইকচালক ও ঘাতক গাড়িটির পরিচয় পাওয়া যায়নি। সংবাদ পেয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পরে মোটরসাইকেল হেফাজতে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন তারা।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, লাশ ও মোটরসাইকেল হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।

নির্বাচনে জামায়াতের পক্ষে সমর্থন, বিএনপির ৪ নেতা বহিষ্কার

হামলা-লুটপাটের প্রতিবাদে এনসিপির বিরুদ্ধে মানববন্ধন

টেকনাফে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার

উজিরপুররে পৃথক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

পরীক্ষা না দিয়েই পেয়েছেন নিয়োগপত্র, যোগ দিতে এসে আটক

মদনে অটোরিকশার চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

শিক্ষা কর্মকর্তাকে ঘুষ দিতে এসে ৭ লাখ টাকাসহ শিক্ষক আটক

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নিহত ১

দেশে ফিরলো আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলে

ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাক উদ্ধার