হোম > সারা দেশ

বাঁশখালীর এস এস পাওয়ার প্ল্যান্ট জেটিঘাটে ড্রেজিং বন্ধ চেয়ে রিট

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

চট্টগ্রামের বাঁশখালীর এস আলমের এস এস পাওয়ার প্ল্যান্টের জেটিঘাট ড্রেজিং বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার বাঁশখালী গন্ডামারা বরগুনা বহুমুখী সমবায় সমিতির যুগ্ম সম্পাদক আবুল হোসেন বাদী হয়ে এ রিট দায়ের করেন।

জানা যায়, বাঁশখালী বড়ঘোনার এস আলম পাওয়ার প্ল্যান্ট কর্তৃক ড্রেজিং বন্ধ ও ব্রেকওয়াটার সরানোর নির্দেশনা চেয়ে এ রিট দায়ের করা হয় । রিটে এস আলম গ্রুপের কয়লাবাহী লাইটার জাহাজ ভিড়ানোর কারণে জেটিঘাট এলাকায় ক্ষতিগ্রস্ত জেলেদের জীবিকার ক্ষতিপূরণও চাওয়া হয়েছে।

রিটে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মাদ সাইফুল আলম, এসএস পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রামের বাঁশখালী উপজেলা সহকারী ভূমি অফিসারসহ মোট ১১ জনকে বিবাদী করা হয়েছে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে যে কোনদিন এ রিটের ওপর শুনানি হবে বলে জানান রিটকারীর আইনজীবী মোহাম্মাদ ফারুক হোসেন।

তিনি জানান, এলাকাটি দীর্ঘদিন ধরে স্থানীয় জেলেদের কর্মব্যস্ততার প্রাণকেন্দ্র। প্রায় সময় এ জেটিঘাট থেকে তিন হাজারেরও বেশি জেলে নৌকা ও সাম্পান নিয়ে গভীর সাগরে মাছ আহরণে যান এবং জীবিকা নির্বাহ করে। সম্প্রতি এস আলম গ্রুপের কয়লাবাহী লাইটার জাহাজ ভিড়ানোকে কেন্দ্র করে এ জেটিঘাটে জেলেদের জীবিকা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ।

কয়লাভর্তি লাইটার জাহাজের ধাক্কায় জাল ছিঁড়ে যাওয়া, রাতের আঁধারে সাম্পানে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটার মতো ঘটনাও নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে। এমনকি নৌকা ডুবিয়ে দেওয়ার মতো গুরুতর তুলেছেন স্থানীয় জেলেরা।

সেই অদম্য রিফাতের পাশে দাঁড়ালেন ইউএনও

শাহজালাল (রহ.) মাজারের ডেগ সিলগালা, বসল প্রশাসনের দানবাক্স

বাহুবলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

পটিয়ায় ভিডিও ফটোগ্রাফারকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ছিনতাই, আহত ২

রোহিঙ্গাদের জন্য আরো ২০০ কোটি টাকা সহায়তা ঘোষণা

রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেঃ প্রবাসীকল্যাণ মন্ত্রী

রেলবাজার দোকান মালিক সমিতির উন্নয়নে বিএনপি নেতার অর্থ সহায়তা

উজিরপুরে নির্মাণাধীন ভবনের পিলার ভাঙচুরের ঘটনায় ৩ আসামি কারাগারে

নীলফামারীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

চলতি বর্ষায় নগরবাসীকে জলাবদ্ধতার শিকার হতে হবে না: সিডিএ চেয়ারম্যান