হোম > সারা দেশ

দৈনিক আমার দেশ এর বিরুদ্ধে মামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বগুড়া

মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ৭১ টিভির মালিক ফ্যাসিবাদের দোসর মোস্তফা কামাল কর্তৃক দৈনিক আমার দেশ এর মজলুম সম্পাদক মাহমুদুর রহমান সহ পত্রিকার ৪ জন সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে আমার দেশ পাঠক মেলা বগুড়া জেলা শাখা।

বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথায় এ মানববন্ধনে অংশ নেন পত্রিকার পাঠক ও সাংবাদিক বিভিন্নকলেজে ছাত্রসহ বিভিন্ন শ্রেণি পেশার ৫ শতাধিক প্রতিনিধিবৃন্দ। আমার দেশ এর সিনিয়র স্টাফ রিপোর্টার সবুর শাহ্ লোটাস এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু,মীর সাজ্জাদ আলী সন্তোষ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদকএ্যাড: মোজাম্মেল হক। এনসিপি'র সিরাজুল ইসলাম সিরাজ। দৈনিক সকলের খবরের সম্পাদক আলহাজ্ব ওয়ালিউর রহমান দোয়েল, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলার, দৈনিক সাতমাথা বার্তা সম্পাদক এফ শাজাহান, দৈনিক ইনকিলাব এর বিশেষ প্রতিনিধি মহসিন আলি রাজু, নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আব্দুস সালাম বাবু, এনসিপি জেলা সংগঠক আহমেদ সাব্বির, বৈসাবি বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাকিব খান, আমার দেশ এর শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি শাফায়াত জামিন সজল, গাবতলি উপজেলা প্রতিনিধি আমিনুর রহমান, শেরপুর উপজেলা প্রতিনিধি আবু জাহের।

মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বিগত দিনে তার মালিকানাধীন ৭১ টিভির মাধ্যমে পতিত আওয়ামী সরকারের নির্লজ্জ দালালী করেছেন। এখন আমার দেশ পত্রিকায় তার দুর্নীতির খবর প্রকাশিত হওয়ায় এই দোসর আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দেয়ার ধৃষ্টতা দেখিয়েছে। বক্তারা অবিলম্বে মোস্তফা কামালকে গ্রেফতার এবং পতিত আওয়ামী সরকারের প্রচারযন্ত্র ৭১ টিভি বন্ধ করে দেয়ার দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আমার দেশ পাঠক মেলার বগুড়া জেলা সভাপতি মমিনুর রশিদ সাইন।

স্ত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৮

৬১ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যোগদান

শৃঙ্খলা, সততা ও ধৈর্য নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাওলানা আব্দুল হালিম

জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও

চাঁদা না পেয়ে অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতন, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

বিয়েবাড়ির ব্যস্ততার ফাঁকে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

মাদকের শেকড় উপড়ে ফেলতে হবে: জিএম সিরাজ

ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

অপহরণ চেষ্টার অভিযোগে ৪ ডিবি পুলিশ গ্রেপ্তার, গণপিটুনির পর মামলা

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ১