হোম > সারা দেশ > ময়মনসিংহ

ক্ষমতায় আঁকড়ে থাকার পরিকল্পনা নেই: ধর্ম উপদেষ্টা

উপজেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘায়িত করা বা নির্বাচন না দিয়ে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার কোনো পরিকল্পনা সরকারের নেই। প্রধান উপদেষ্টা আগামী ডিসেম্বরে নির্বাচন করার ডেটলাইন দিয়েছেন। সুষ্ঠু নির্বাচনে যে দলই ক্ষমতা আসুক, তাদের হাতে ক্ষমতা ছেড়ে দেয়া হবে।

গতকাল রাত পৌনে ১০টায় ভালুকা উপজেলার দক্ষিণ ধীতপুর রাজশাহী পাড়া জামিয়া রহিমিয়া দারুস সুন্নাহ মহিলা মাদরাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম খালিদ হোসেন। মাহফিলে সভাপতিত্ব করেন আলাউদ্দিন ফকির।

তিনি আরো বলেন, রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করছেন। বাজারে কোনো সিন্ডিকেট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি কোনো কিংস পার্টি নয়। তারা যদি ভালো করে জনসাধারণ ভোট দেবে। তারাও দেশের জন্য কাজ করবে। এ দলের একজন নেতা উপদেষ্টা ছিলেন। তিনি পদত্যাগ করে দলে যোগ দিয়েছেন।

মাহফিলে আরো উপস্থিত ছিলেন দেশবরেণ্য কয়েকজন ওলামায়ে কেরাম।

‘কৃষক কার্ড’ পেয়েছেন অকৃষক, প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ

নেত্রকোণায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা কারাগারে

বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

দেওয়ানগঞ্জ সীমান্তে আর এক যুবককে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

খাদ্যগুদাম নির্মাণকাজ বন্ধ রেখে ঠিকাদার লাপাত্তা

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

রাশিয়ায় মাদারগঞ্জের আরেক যুবক নিখোঁজ

যমুনার ভাঙনে ইসলামপুরে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব শত শত পরিবার

কাজের কথা বলে রাশিয়ায়, পরে যুদ্ধক্ষেত্রে—নিখোঁজ বাংলাদেশি যুবকের মৃত্যু নিয়ে শঙ্কা

জাবি শিক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ: ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার