হোম > সারা দেশ > ময়মনসিংহ

নির্বাচনের জন্য সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে: উপদেষ্টা ফরিদা

ময়মনসিংহ অফিস

প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সূচি অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, নির্বাচন কমিশনও প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে।

রবিবার সকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন (২৯২৫-২০২৬) শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এর আগে কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে উপদেষ্টা বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় মুক্ত জলাশয়ে মাছ চাষের নামে নির্বিচারে জমি ইজারা দেয়া যাবে না। শুধুমাত্র মৎস্য ব্যবস্থাপনায় জড়িতদের মধ্যেই এ ইজারা সীমাবদ্ধ রাখতে হবে।

সাংবাদিকদের প্রশ্নোত্তরে ফরিদা আখতার আরো বলেন, ‘সরকারের দায়িত্ব নির্বাচন দেয়া, রাজনৈতিক দলগুলোও নির্বাচন চেয়েছিল। এখন বাইরে কে কী বলছে, সে বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো জানান, কৃষিতে যেভাবে সরকার ভর্তুকি দিয়ে থাকে, ঠিক তেমনি মৎস্য খাতের চাষীরাও ভর্তুকি পাওয়ার যোগ্য।

তিনি বলেন, ‘কৃষিতে যেমন খাদ্য উৎপাদন হয়, মৎস্য খাতেও খাদ্য উৎপাদন হয়। তাই মৎস্য উদ্যোক্তারা ভর্তুকি বা অন্যান্য সুবিধা পায়, সে বিষয়েও মন্ত্রণালয় কাজ করছে।’

মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ফারাহ্ শাম্মী এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

মাদারগঞ্জে মাঠেই নষ্ট হচ্ছে সোনালি ধান, দুশ্চিন্তায় কৃষক

জামালপুরে অবৈধ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা, নারীসহ আটক ২

কেন্দুয়ায় দুই প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার দিল উপজেলা প্রশাসন

ফুলবাড়ীয়ায় ২২০০ লিটার জ্বালানিসহ লরি জব্দ, গ্রেপ্তার ৩

ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র চালু

মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত শ্রমিক

সীমান্তে বিজিবির অভিযানে ৭৩১ পিস ভারতীয় কসমেটিক উদ্ধার

ঘুমন্ত নারীর কান ছিঁড়ে দুল নিয়ে পালাল চোর

মাদারগঞ্জে ৪ দিন ধরে বিদ্যুৎ বিপর্যয়, ১৫ গ্রামের মানুষ চরম ভোগান্তিতে