হোম > বাণিজ্য

স্বর্ণের বাজারে ফের ‘আগুন’

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

প্রায় প্রতিদিনই স্বর্ণের দাম নতুন নতুন রেকর্ড গড়লেও দেশের বাজারে এবার ‘আগুন’ লাগার মতো ঘটনা ঘটছে। নতুন বছরের শুরুতেই এবার বিশ্ববাজারে দাম বেড়েছে সোনার।

শুক্রবার (২ জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা ১টা ২৪ মিনিটে স্পট স্বর্ণের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৭২ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে গত ২৬ ডিসেম্বর সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৫৪৯ দশমিক ৭১ ডলারে পৌঁছেছিল স্বর্ণের দাম। তবে গত বুধবার (৩১ ডিসেম্বর) স্বর্ণের দাম দুই সপ্তাহের সর্বনিম্নে নেমে আসে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রমবর্ধমান চাহিদাই এই দাম বৃদ্ধির পেছনে মূল কারিগর হিসেবে কাজ করছে।

২০২৫ সালে এই মূল্যবান ধাতুর বার্ষিক মূল্যবৃদ্ধি ছিল ৬৪ শতাংশ, যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ রেকর্ড। মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর আভাস এবং বিভিন্ন দেশে যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিনিয়োগকারীরা সোনার দিকেই ঝুঁকছেন। কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার জানিয়েছেন, ২০২৫ সালের সেই ধারাবাহিকতা বজায় রেখেই ২০২৬ সাল শুরু করল সোনা।

গতি হারাচ্ছে বাংলাদেশ, দ্রুত এগোচ্ছে ভিয়েতনাম

ডিপিএ শিল্পের বৈদেশিক অর্থ পাঠানোর নিয়ম শিথিল

সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রশংসা আইএমএফের

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

উচ্চ খেলাপি ঋণের ব্যাংক বন্ধ করা হচ্ছে না কেন

বহর বাড়াচ্ছে ইউএস-বাংলা, আসছে ২১ নতুন বোয়িং

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর মওকুফের অর্থ গবেষণায় ব্যবহারের আহ্বান অর্থমন্ত্রীর

পাকিস্তান থেকে বাংলাদেশে আসবে খাদ্যপণ্য, রপ্তানি হবে পাট

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ দাবি ব্যবসায়ী সংগঠনগুলোর

বস্ত্র খাতে প্রণোদনা বাড়িয়ে ৫ শতাংশ করল বাংলাদেশ ব্যাংক