হোম > বাণিজ্য

বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি, জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার

নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত তদারকি টিম রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নানা অভিযোগে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। মোট ৭ প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার ও মালিবাগ বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়। মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার তদারকি টিমের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব জান্নাতুল ফেরদৌস।

এ সময় নিত্যপণ্যের মধ্যে চাল,ডাল, ডিম ও মুরগীর বাজারে তদারকি করা হয়। টিমের সদস্যগণ মূল্য তালিকা টাঙানোসহ পণ্য ক্রয় বিক্রয়ের রশিদ খতিয়ে দেখেন। এ সময় মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানো ও ক্রয় রশিদ সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করার পাশাপাশি পাঁচ প্রতিষ্ঠানকে তিন হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মালিবাগ বাজারে বিভিন্ন অনিয়মের কারণে দুটি প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। তদারকিতে নেতৃত্বে দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আব্দুল কাদের। অভিযানে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গোডাউনে এলাচের পাহাড়, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনিয়ম-অব্যবস্থাপনা কমাতে ডিজিটালাইজেশনে জোর টিসিবির

রপ্তানির গতি বাড়াতে প্রণোদনার ৫০০ কোটি টাকা ছাড়

শুল্ক-অশুল্ক বাধা দূর হলে যুক্তরাজ্যে ১০ বিলিয়ন ডলারের রপ্তানি সম্ভব

সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, দেশে ভরি কত

ডিসেম্বরে চালু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার

সূচকের সামান্য উত্থান, কমেছে লেনদেন

নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির

নন-কটন পোশাক রপ্তানিতে সক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশ