হোম > বাণিজ্য

১৩১ টাকা দরে ২ কোটি ৭১ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

স্টাফ রিপোর্টার

পবিত্র রমজান মাস সামনে রেখে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত ও বাজার স্থিতিশীল রাখতে আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ৩৫৭ কোটি ৬২ হাজার ১০০ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৩১ টাকা ৪৯ পয়সা।

আজ বুধবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় জরুরি বিবেচনায় রমজানে ভোজ্যতেলের চাহিদা পূরণে আন্তর্জাতিক বাজার থেকে দ্রুত পণ্য সংগ্রহের প্রস্তাব উত্থাপন করে। পরবর্তী সময়ে দরপত্র মূল্যায়ন কমিটির যাচাই-বাছাই শেষে কানাডার এনএসআরআইসি গ্রিন সাপ্লাইস আইএনসি থেকে মোট ৩৫৭ কোটি ৬২ হাজার ১০০ টাকা ব্যয়ে উল্লিখিত পরিমাণ সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই তেল খোলাবাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে কম মূল্যে বিক্রি করা হবে, তবে ক্রয়মূল্যের নিচে নয়। ফলে এতে কোনো ধরনের সরকারি ভর্তুকির প্রয়োজন হবে না। টিসিবির মাধ্যমে সাধারণ ভোক্তারা এ সুবিধা পাবেন।

এছাড়া সভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য শিল্প মন্ত্রণালয়ের ১১তম লটের আওতায় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১৪৯ কোটি ১৭ লাখ ২৫ হাজার ২৫০ টাকা।

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়ন পাওয়ার স্বীকৃতি পেল বাংলাদেশ

আর্থিক সক্ষমতা ও সুশাসন নিশ্চিত করেই পুঁজিবাজারে আসতে হবে: বিএসইসি চেয়ারম্যান

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

সার্ভার জটিলতায় ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ৬ দিন

ঢাকায় একসঙ্গে তিন আন্তর্জাতিক প্রদর্শনী শুরু বৃহস্পতিবার

বিসিকের উদ্যোগে ৫১১ উদ্যোক্তার মধ্যে ১৪ কোটি টাকা বিতরণ

মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি মালিকপক্ষের

বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে লাগতে পারে ১০ বছর: উপদেষ্টা

চার মাসে জুতা রপ্তানিতে আয় ৪৫৭ মিলিয়ন ডলার

১৪ দিনে সম্পন্ন হবে ব্যবসা শুরুর সব আনুষ্ঠানিকতা