হোম > বাণিজ্য

রাষ্ট্রীয় ও বহুজাতিক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্তির অনুরোধ

প্রধান উপদেষ্টাকে ডিবিএর চিঠি

অর্থনৈতিক রিপোর্টার

রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও বহুজাতিক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্তির অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের কাছে এ চিঠি দেয় স্টক ব্রোকারদের এ সংগঠন। মঙ্গলবার ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই আবেদন জানানো হয়।

চিঠিতে বলা হয়, বাণিজ্যিক ও অবকাঠামো খাতে আমাদের অসংখ্য লাভজনক রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান রয়েছে। যদি এই সমস্ত সংস্থাগুলি বাজারে তালিকাভুক্ত হয় তবে বাজারে মানের স্টকগুলির ক্রমবর্ধমান সরবরাহ থাকবে যা চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য তৈরি করতে সহায়তা করবে। অপরদিকে বাংলাদেশে অনেক সুশাসিত, বড় বহুজাতিক কোম্পানি দীর্ঘদিন ধরে কাজ করছে, তাদের মধ্যে কিছু শত বছরের, দেশের অবকাঠামোগত, আর্থিক ও মানবসম্পদকে একত্রিত করছে। আমরা সরকারকে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে ন্যায্য মূল্যে বিভিন্ন বহুজাতিক কোম্পানিগুলিতে থাকা তার অংশীদারিত্ব অফলোড করার জন্য অনুরোধ করছি।

পুঁজিবাজারের বৃহৎ স্বার্থে প্রধান উপদেষ্টা আমাদের আবেদনটি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং এর বাস্তবায়নে কার্যকার পদক্ষেপ গ্রহণ করবেন বলে ডিবিএ প্রেসিডেন্ট আশাবাদ ব্যক্ত করেন।

বিভিন্ন দেশ কেন স্বর্ণের মজুত গড়ছে

যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়তে পারে ২৪ শতাংশ

বিদেশি ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি কমলেও বেড়েছে পরিশোধের চাপ

৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন বাধ্যবাধকতা তুলে দিল কেন্দ্রীয় ব্যাংক

সুদের হার অপরিবর্তিত রাখল ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক

জেড ক্যাটাগরিতে অবনমন ঘটলো ইসলামী ব্যাংকের

আবারও কমলো স্বর্ণের দাম, কার্যকর আজ থেকেই

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক

ভবিষ্যৎ অর্থনীতি সামলাতে সতর্ক নীতি গ্রহণের পরামর্শ

কঠিন শর্তে ১৬০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার