হোম > বাণিজ্য

বড় লোকসানে প্রিমিয়ার ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার

বেসরকারি খাতের প্রিমিয়ার ব্যাংক চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ৫৪১ কোটি টাকা লোকসান করেছে। যেখানে গত বছরের একই সময় ব্যাংকটি ৫৪ কোটি টাকা মুনাফা করেছিল। সব মিলিয়ে বছরের প্রথম ৯ মাসে ব্যাংকের লোকসান দাঁড়িয়েছে ৬৭৭ কোটি টাকা। মূলত সুদ বাবদ ব্যয় বৃদ্ধির ফলে ব্যাংকটি বড় লোকসানে পড়েছে।

কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারপ্রতি সমন্বিত লোকসান ৪.৩৯ টাকায় দাঁড়িয়েছে, যেখানে গত বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে প্রতি শেয়ারে আয় ছিল ০.৪৪ টাকা।

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে প্রতি শেয়ারের সমন্বিত নিট অপারেটিং নগদ প্রবাহ (এনওসিএফপিএস) নেতিবাচক ২২.৭৩ টাকা ছিল, যা ২০২৪ সালের একই সময়ে নেতিবাচক ৪.৬৬ টাকা ছিল।

আর্থিক বিবৃতি অনুসারে এই অবনতি নগদে প্রাপ্ত কম সুদের আয় এবং উচ্চ সুদ প্রদানের প্রতিফলন।

৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখের তথ্য অনুযায়ী, স্পন্সর ও পরিচালকদের হাতে ২৩.৯২ শতাংশ, প্রতিষ্ঠানের কাছে ২২.০৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.২৯ শতাংশ এবং জনসাধারণের কাছে ৫৩.৭৩ শতাংশ শেয়ার ছিল।

১৮০ দিনের বিনিয়োগ পরিকল্পনার অগ্রগতি প্রকাশ করল ইনভেস্ট বাংলাদেশ

ক্ষতিপূরণ পাচ্ছেন পাঁচ ব্রোকারেজ হাউসের ৯৭ শতাংশ বিনিয়োগকারী

আইআরসি ছাড়াই মূলধনী যন্ত্রপাতি আমদানির সুযোগ

বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে: বাণিজ্যমন্ত্রী

জুলাইয়ে সঞ্চয়পত্রে নিট বিক্রি ২ হাজার কোটি টাকা

প্রথম দুই মাসে এডিপি বাস্তবায়নের হার ১.৮৫ শতাংশ

ডলারের বিপরীতে সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ শক্তিশালী টাকা

আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিজিএমইএ

২৪ মাসে এলডিসি উত্তরণের প্রস্তুতি শেষ করতে চায় সরকার: ইআরডি সচিব

ওবিইউর মাধ্যমে সাশ্রয়ী বাণিজ্য অর্থায়নে নতুন পদক্ষেপ