হোম > বাণিজ্য > কর্পোরেট

ব্যাংকিং খাতের সুশাসন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে ইসলামী ব্যাংক

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

সঠিক ও বস্তুনিষ্ঠ সার্ভে রিপোর্ট বিনিয়োগ ঝুঁকি কমাতে এবং ব্যাংকিং খাতের সুশাসন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

ইসলামী ব্যাংক গ্রাহকদের আমানতের নিরাপত্তা ও বিনিয়োগের স্বচ্ছতা বজায় রাখতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

ব্যাংকের বিনিয়োগের বিপরীতে বন্ধকী সম্পত্তির সঠিক মূল্যায়ন বা ভ্যালুয়েশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। নতুনভাবে তালিকাভুক্ত সার্ভে কোম্পানিগুলোকে সততা, পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার সাথে এই দায়িত্ব পালন করতে হবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে নতুনভাবে তালিকাভুক্ত ৩১টি সার্ভে কোম্পানির প্রতিনিধিদের সাথে আলোচনা সভায় ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএস প্রধান অতিথি হিসেবে একথা বলেন। ২৭ জানুয়ারি, ২০২৬ ইসলামী ব্যাংক টাওয়ারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন।

ভ্যালুয়েশন বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ ফরিদ উদ্দীন। সার্ভে কোম্পানির প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য দেন এ এম কে অ্যাসোসিয়েটস লিমিটেড-এর ম্যানেজিং ডাইরেক্টর আবু মোকাররম খন্দকার। এসময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব আলম, মাহমুদুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ ও কে.এম. মুনিরুল আলম আল-মামুনসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ ও সার্ভে কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া

‘অল সমাধান’ এক অ্যাপে স্বাস্থ্য, জরুরি সেবা ও ডেলিভারিতে নতুন যুগের সূচনা

নারী-উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও তিন সফল নারীকে সম্মাননা প্রদান

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপপরিচালক পদে পদোন্নতি

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে ‘সিয়াম অ্যান্ড তাকওয়া’ শীর্ষক ভার্চুয়াল প্রোগ্রাম

রূপালী ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন

হায়ারের ফ্ল্যাগশিপ ‘এক্স নাইন’ সিরিজের প্রিমিয়াম ওয়াশার-ড্রায়ার উন্মোচন

প্রখ্যাত চিকিৎসক ডাঃ মহিউদ্দিন আহমেদের ইন্তেকাল

ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত

ব্র্যাক ব্যাংকের চিফ ইনফরমেশন অফিসার হলেন ওয়াসি নোমান