হোম > বাণিজ্য > কর্পোরেট

ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের নতুন কার্যনির্বাহী পর্ষদ

আমার দেশ অনলাইন

ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের ২০২৬ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের অভিষেক অনুষ্ঠান সম্প্রতি ক্লাব প্রাঙ্গণ, পূর্বাচলে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসি, সেনাপ্রধান, বাংলাদেশ সেনাবাহিনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হাই সরকার, চেয়ারম্যান, ঢাকা ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)।

অনুষ্ঠানে ক্যাডেট কলেজ ক্লাবের সাবেক প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল, কার্যনির্বাহী পর্ষদ ২০২৫ এবং ২০২৬ সালের কলেজ রিপ্রেজেন্টেটিভ কমিটি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, রাজউক এবং বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি জেনারেল ওয়াকার-উজ-জামান, বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মো: রেজাউল ইসলাম, সম্মানিত অতিথি আব্দুল হাই সরকার, ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট আর্কিটেক্ট ইস্তিয়াক জহির তিতাস এবং ডিরেক্টর (অ্যাডমিন) তাহমিনা রহমান অনু।

নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের সদস্যদের পরিচয় করিয়ে দেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান স্কোয়াড্রন লিডার কায়জার সোহেল আহমেদ (অব.)। পরবর্তীতে ক্যাডেট কলেজ ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সম্মানিত অতিথিকে ক্রেস্ট প্রদান করেন ক্লাবের প্রেসিডেন্ট আর্কিটেক্ট ইস্তিয়াক জহির তিতাস।

এই অনুষ্ঠানে প্রায় ১,৬০০ জন সদস্য ও তাঁদের স্পাউস উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেন। সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঢাকা ব্যাংক পিএলসি।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রাইম ব্যাংকের গ্রাহকরা ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলে পাবেন বিশেষ ছাড়

৩৮ বছরে পদার্পণ করেছে শেল্‌টেক্‌

তথ্যপ্রযুক্তি খাতে নেটওয়ার্কিং জোরদারে বেসিসের ইফতার আয়োজন

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও মিডল্যান্ড ব্যাংকের চুক্তি

ফারইস্টের ৮১৬ কোটি টাকা আত্মসাৎ মামলায় আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল

সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: সিনিয়র সচিব

আর্থিক অন্তর্ভুক্তিতে প্রাইম ব্যাংকের অনন্য উদ্যোগ

ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান

সংকট সমাধানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ