হোম > বাণিজ্য > কর্পোরেট

বিজয় দিবসে এশিয়ান ইউনিভার্সিটিতে আলোচনা সভা অনুষ্ঠিত

আতিকুর রহমান নগরী

মহান বিজয় দিবসের ৫৫তম বার্ষিকী উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা, দেশের স্বাধীনতা অর্জনের ইতিহাস ও ভবিষ্যৎ প্রজন্মের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।

তিনি তার বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে হবে। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার ড. সায়েদা আক্তার , প্রক্টর আব্দুল মতিন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এম .এ মোতালিব চৌধুরী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- ছাত্র কল্যাণ উপদেষ্টা জহিরুল ইসলাম জুয়েল। অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষিক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

ফারইস্টের ৮১৬ কোটি টাকা আত্মসাৎ মামলায় আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল

সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: সিনিয়র সচিব

আর্থিক অন্তর্ভুক্তিতে প্রাইম ব্যাংকের অনন্য উদ্যোগ

ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান

সংকট সমাধানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স উৎসবে মোটরসাইকেল হস্তান্তর

জাবি আইবিএ’র প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “জ্যাবস”-এর নতুন কমিটি ঘোষণা

নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ডের অর্থ

গাকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র হস্তান্তর

লোটো বাংলাদেশের বিশেষ ঈদ কালেকশন উন্মোচন