হোম > বাণিজ্য > কর্পোরেট

বাংলাদেশে প্রথম ২৪ ক্যারেট সোনাযুক্ত বিউটি সোপ আনলো লিলি

আমার দেশ অনলাইন

বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো ২৪ ক্যারেট সোনাযুক্ত প্রিমিয়াম বিউটি সোপ নিয়ে এসেছে রিমার্ক এইচবি লি:। প্রতিষ্ঠানটির জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ড লিলির নতুন এই ‘গোল্ড ইনফিউজড’ সাবান ইতোমধ্যে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, প্রাচীনকাল থেকেই রূপচর্চায় সোনার ব্যবহার রয়েছে। ইতিহাসে দেখা যায়, মিশরীয়, চৈনিক ও ভারতীয় রাজকীয় নারীরা ত্বকের উজ্জ্বলতা ও কোমলতা বাড়াতে সোনার গুঁড়া ও ফেসমাস্ক ব্যবহার করতেন। আধুনিক যুগেও বিলাসবহুল আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো সোনাযুক্ত প্রসাধনী পণ্যের জন্য পরিচিত।

সেই ধারাবাহিকতায় দেশের বাজারে প্রিমিয়াম স্কিনকেয়ার পণ্যের চাহিদা বিবেচনায় এনে লিলি ২৪ ক্যারেট গোল্ড ইনফিউজড বিউটি সোপ বাজারে আনা হয়েছে। পণ্যটিতে থাকা গোল্ড ফ্লেক্স ত্বকের স্বাভাবিক দীপ্তি বাড়াতে সহায়ক বলে দাবি করা হয়েছে।

এছাড়া সাবানটিতে রয়েছে আলফা আরবুটিন ও নিয়াসিনামাইড, যা ত্বকের রং উজ্জ্বল করতে এবং দাগ কমাতে ভূমিকা রাখে। প্যানথেনল, বায়োটিন ও ফলিক অ্যাসিড ত্বককে পুষ্টি জোগায়। পাশাপাশি ভিটামিন সি (অ্যাসকরবিক অ্যাসিড), ভিটামিন ই (টোকোফেরল) এবং পিনাট অয়েল ত্বককে সুরক্ষা দিয়ে সতেজ রাখতে সহায়তা করে।

ঈদকে সামনে রেখে বাজারে আসা এই প্রিমিয়াম সাবানটি বর্তমানে দেশের অন্যতম কসমেটিকস রিটেইল চেইন হারলান স্টোর দেশজুড়ে ১৫০টির বেশি আউটলেটে পাওয়া যাচ্ছে।

রিমার্ক এইচবি-এর পার্সোনাল কেয়ার বিভাগের চিফ বিজনেস অফিসার আবির আদনান বলেন, “রূপচর্চায় নতুন ও প্রিমিয়াম অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই আমরা এই পণ্যটি বাজারে এনেছি। ঐতিহ্যবাহী সৌন্দর্যচর্চা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই সাবান ত্বকের উজ্জ্বলতা ও মসৃণতা বাড়াতে সহায়তা করবে।”

বিশিষ্ট ডার্মাটোলজিস্ট ড. শারমিনা হক বলেন, “এই পণ্যটি বাংলাদেশের বিউটি কেয়ার বাজারে প্রিমিয়াম সেগমেন্টে নতুন মানদণ্ড স্থাপন করতে পারে। রিমার্ক শুরু থেকেই আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী পণ্যের মাধ্যমে গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দিয়ে আসছে।”

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড বাংলাদেশে হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার, বেবি কেয়ার ও কালার কসমেটিকসসহ বিভিন্ন পণ্য উৎপাদন ও বাজারজাত করছে এবং শক্তিশালী বিতরণব্যবস্থার মাধ্যমে বাজারে নিজেদের অবস্থান ক্রমেই সুদৃঢ় করছে।

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘অ্যাক্রেডিটেশন ফেস্ট’ অনুষ্ঠিত

৮ হাজার এতিম শিক্ষার্থীর জন্য মিস্টার নুডলস’র ইফতার

আকিজ বাইসাইকেল এখন বিশ্ব মঞ্চে: নেদারল্যান্ডের পথে শুরু হলো রপ্তানি যাত্রা

ইউসিবি ইসলামিকের উদ্যোগে অনলাইন কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

লিলির নতুন সিরাম হেয়ার ওয়েল বাজারে

প্রাইম ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী

নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজের অসামান্য অবদান, পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

‘শনিবারের অঙ্গীকার’ ক্যাম্পেইনে ডিএনসিসির পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

নগদে রেমিটেন্স নিয়ে স্বর্ণের হার জিতলেন ফরিদপুরের বন্যা খাতুন