হোম > বাণিজ্য > কর্পোরেট

ইউসিবি ইসলামিকের উদ্যোগে অনলাইন কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

পবিত্র রমজান মাস উপলক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)–এর শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা ইউসিবি ইসলামিকের উদ্যোগে অনলাইন কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ‘কুরআনের ধ্বনি’ অনুষ্ঠিত হয়েছে। কুরআনের সুমধুর তিলাওয়াত সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং ইউসিবি ইসলামিকের কার্যক্রম আরও বিস্তৃতভাবে তুলে ধরার লক্ষ্যেই এই আয়োজন করা হয়।

সোমবার (১৬ মার্চ) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ শতাধিক প্রতিযোগী অনলাইনে নিবন্ধন করে নিজেদের তিলাওয়াতের ভিডিও জমা দেন। প্রতিযোগীদের মধ্য থেকে একটি বিশেষ জুরি বোর্ড প্রাথমিকভাবে সেরা ১০ জনকে বাছাই করে। পরে ইউসিবির প্রধান কার্যালয়ে আয়োজিত চূড়ান্ত পর্বে এই ১০ জন প্রতিযোগী সরাসরি অংশগ্রহণ করেন। বিচারকদের রায়ে প্রথম স্থান অর্জন করেন খন্দকার ইসরাত জাহান মুনতাহা, দ্বিতীয় হন আবদুল মোমিন এবং তৃতীয় স্থান অধিকার করেন তামজীদ খান।

প্রতিযোগিতার বিচারক প্যানেলে দেশের ও আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত প্রখ্যাত ক্বারী ও ইসলামিক স্কলাররা দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে ছিলেন শাইখ কারী আহমাদ বিন ইউসুফ আযহারী, ক্বারী মুহাম্মদ হাবিবুর রহমান মেশকাত, ক্বারী নুরুদ্দিন আহমাদ এবং মুফতি আবুল হাজ্জাজ জোবায়ের।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবির শরীয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. শামসুল আলম, ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ইউসিবি ইসলামিকের প্রধান আবুল আলম ফেরদৌসসহ ইউসিবি ইসলামিক ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, পবিত্র কুরআনের তিলাওয়াত শুধু একটি ধর্মীয় অনুশীলন নয়, এটি মানুষের হৃদয়ে শান্তি, মূল্যবোধ ও নৈতিকতার বাণী ছড়িয়ে দেয়। ‘কুরআনের ধ্বনি’ প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের কণ্ঠে কুরআনের সৌন্দর্য দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার পাশাপাশি প্রতিভাবান শিশু-কিশোরদের সামনে এগিয়ে আসার একটি সুযোগ তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কুরআনের সুমধুর তিলাওয়াত মানুষের হৃদয়ে আধ্যাত্মিক প্রশান্তি এনে দেয় এবং নতুন প্রজন্মকে কুরআনের শিক্ষা ও সৌন্দর্যের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে পরিচিত হতে উদ্বুদ্ধ করে। ‘কুরআনের ধ্বনি’ প্রতিযোগিতার মাধ্যমে দেশের প্রতিভাবান শিশু-কিশোরদের কণ্ঠে কুরআনের সুমধুর তিলাওয়াত দেশজুড়ে ছড়িয়ে পড়বে এবং তাদের প্রতিভা সবার সামনে তুলে ধরা সম্ভব হবে।

৮ হাজার এতিম শিক্ষার্থীর জন্য মিস্টার নুডলস’র ইফতার

আকিজ বাইসাইকেল এখন বিশ্ব মঞ্চে: নেদারল্যান্ডের পথে শুরু হলো রপ্তানি যাত্রা

লিলির নতুন সিরাম হেয়ার ওয়েল বাজারে

প্রাইম ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী

নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজের অসামান্য অবদান, পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

‘শনিবারের অঙ্গীকার’ ক্যাম্পেইনে ডিএনসিসির পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

নগদে রেমিটেন্স নিয়ে স্বর্ণের হার জিতলেন ফরিদপুরের বন্যা খাতুন

বিদ্যুৎ সাশ্রয়ে ডেসকো’র বিশেষ অভিযান

সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব