হোম > বাণিজ্য > কর্পোরেট

সেবার মাধ্যমে গ্রাহকদের যাবতীয় সমস্যা দূর করার আহ্বান

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

ইসলামী ব্যাংক দেশের সবচেয়ে বড় ব্যাংক এবং এই প্রতিষ্ঠানের প্রতি জনমানুষের আস্থা আরও বৃদ্ধি করতে কর্মকর্তাদের প্রচেষ্টা চালাতে হবে। গ্রাহকরাই হলো ব্যাংকের প্রাণ, তাই তাঁদের সন্তুষ্টি নিশ্চিত করাই ব্যাংকের প্রধান লক্ষ্য। সেবার মাধ্যমে গ্রাহকদের যাবতীয় সমস্যা দূর করতে হবে। গ্রাহকদের যেকোনো অভিযোগ গুরুত্বের সাথে বিবেচনা করে তা তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের এই ব্যাংকটিকে নিজের মনে করতে হবে। যখন প্রতিষ্ঠানকে নিজের মনে করা হবে, তখন সেবার মান এবং কাজের গতি বহুগুণ বেড়ে যাবে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান শনিবার (৩১ জানুয়ারি) ঢাকা ক্যান্টনমেন্ট-এর সেনাপ্রাঙ্গনে অনুষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ঢাকার ৩টি জোন ও ৫টি কর্পোরেট শাখার কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে কর্মকর্তা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন।

ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মোঃ আবদুল জলিল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব আলম।

সভাপতির বক্তব্যে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন বলেন, দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে ছোট ও মাঝারি শিল্পে বিনিয়োগের বিকল্প নেই। এসএমই খাতে বিনিয়োগ আরও সম্প্রসারিত করতে হবে। উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করার মাধ্যমে সাধারণ মানুষের জন্য ব্যাংকিং সেবা আরও সহজ করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসিমসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, জোনের প্রধানগণসহ সর্বস্তরের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

বিইউএফটিতে দিনব্যাপী নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে আটোমেশন নিয়ে কর্মশালা

ঢাবির নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক ড. আবদুস সালামের যোগদান

ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্নে পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক ব্যাংকিং বুথের উদ্বোধন

সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হচ্ছে ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

বাংলাদেশ কৃষি ব্যাংকের স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রেমিট্যান্স সেবায় ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

হজযাত্রীদের জন্য বিমান ও এসিআই-এর ‘হজ কেয়ার প্যাক’