হোম > বাণিজ্য > কর্পোরেট

বরিশালে অডিট ও অর্থঋণ মামলা বিষয়ক সোনালী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা

আমার দেশ অনলাইন

সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে অডিট আপত্তি ও নিষ্পত্তির পদ্ধতি এবং অর্থঋণ মামলা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার’স অফিস বরিশালের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জিএম অফিস বরিশাল আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব (অডিট ও আইন অনুবিভাগ) আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ। জিএম অফিস বরিশালের জেনারেল ম্যানেজার ইনচার্জ মো. মাহমুদুল হকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. আলী আশরাফ আবু তাহের ও বাণিজ্যিক অডিট অধিদপ্তর খুলনার (সেক্টর-৬) উপপরিচালক নাসিফ কবির।

অন্যান্যদের মধ্যে সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইসমাইল, বরিশাল বিভাগীয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভাগীয় নির্বাহীবৃন্দ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

ওয়ালটন পণ্য কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ

ওয়ালটন পণ্য কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের ঈদ পুনর্মিলনী

বিমানের নতুন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মইন উদ্দিন আহমেদ

নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে কোস্ট গার্ডের অভিযান

প্রাইম ব্যাংকের এএমডি হলেন জিয়াউর রহমান

নেশাদ্রব্য খাইয়ে শিশু ধর্ষণ, আসামির যাবজ্জীবন

বাংলাদেশের সঙ্গে পর্যটন সম্পর্ক জোরদার করলো শ্রীলঙ্কা

ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

অসহায় সামিয়ার পাশে দাঁড়ালো স্বপ্ন