হোম > বাণিজ্য > কর্পোরেট

আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ৩৫ বছরে পদার্পণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উত্তরার নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব।

সকালে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও আইইউবিএটির পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলুন উড্ডয়ন এবং শান্তির প্রতীক সাদা কবুতর অবমুক্ত করা হয়।

সকাল ১০টায় সকল অনুষদ ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, রেজিস্টার অধ্যাপক ড. মো. মোমতাজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসেন (অব.), প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মোজাফ্ফর আলম চৌধুরীসহ বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, কো-অর্ডিনেটর, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের অংশগ্রহণে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে আইইউবিএটির শিক্ষা, গবেষণা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত আইইউবিএটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়। এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর সাবেক পরিচালক ও খ্যাতনামা শিক্ষাবিদ অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান। শিক্ষা ও গবেষণার গুণগত মানে আইইউবিএটি দীর্ঘদিন ধরে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি বিশেষ মর্যাদাপূর্ণ অবস্থান ধরে রেখেছে।

নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ডের অর্থ

গাকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র হস্তান্তর

লোটো বাংলাদেশের বিশেষ ঈদ কালেকশন উন্মোচন

আবাসন খাত রক্ষায় ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব

জাকাত ও অনুদান দিন নগদ ও নগদ ইসলামিকে

ঈদে কসমেটিকস চাহিদার শীর্ষে নিওর-লিলি ব্র্যান্ড

গ্রামীণ ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম চৌধুরী

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া

‘অল সমাধান’ এক অ্যাপে স্বাস্থ্য, জরুরি সেবা ও ডেলিভারিতে নতুন যুগের সূচনা

নারী-উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও তিন সফল নারীকে সম্মাননা প্রদান