হোম > বাণিজ্য > কর্পোরেট

দাগনভূঞায় ইউসিবির নতুন শাখা উদ্বোধন

আমার দেশ অনলাইন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাংকিং সেবা সম্প্রসারণের ধারাবাহিকতায় ফেনীর দাগনভূঞায় একটি নতুন শাখা উদ্বোধন করেছে। স্থানীয় গ্রাহকদের আধুনিক, দ্রুত ও নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই শাখা দুটি চালু করা হয়েছে।

এটি ইউসিবির ২৩৪তম শাখা (রহমান অ্যান্ড ব্রাদার্স, ফাজিলের ঘাট, দাগনভূঞা, ফেনী)। নতুন শাখা অফিসটি উদ্বোধন করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ইউসিবির প্রধান কার্যালয় ও স্থানীয় শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে নতুন শাখাটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বলেন, দেশের উল্লেখযোগ্য একটি জনগোষ্ঠী এখনো আনুষ্ঠানিক ব্যাংকিং সেবার বাইরে রয়েছে। ইউসিবি ধাপে ধাপে সেই জনগোষ্ঠীকে ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনতে কাজ করছে। পাশাপাশি ডিজিটাল সেবার বিস্তারের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করাও ব্যাংকের অগ্রাধিকার। নতুন দুটি শাখার মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার ব্যক্তি ও ব্যবসায়ীরা আরও সহজে আমানত, ঋণ, রেমিট্যান্স ও ডিজিটাল ব্যাংকিংসহ বিভিন্ন আধুনিক সেবা গ্রহণ করতে পারবেন।

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৮

নগদ ইসলামিক ওয়ালেট ব্যবহার করে পেতে পারেন ওমরাহ পালনের সুযোগ

মোহাম্মদ আলী আহসান বাচ্চুর ১৪ তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

রূপালী ব্যাংক–ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স গ্রাহক উপহার ক্যাম্পেইন উদ্বোধন

মিতসুই অ্যান্ড কোম্পানি-এসি আই লজিস্টিকস (স্বপ্ন)-এর স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি সম্পন্ন

দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক

গাকৃবিতে দেশের প্রথম উচ্চ খরা সহনশীল সয়াবিনের জাত উদ্ভাবন

মাঠ পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন বিএডিসির চেয়ারম্যান আজিজুল

স্মৃতির মণিকোঠায় গাজী এরশাদ আলী

কনকা ও হাইকোর বিশেষ প্রমোশনাল ক্যাম্পেইন ‘ঘষা দিলেই গোল্ড’