হোম > বাণিজ্য > কর্পোরেট

ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সুমঙ্গল বড়ুয়ার পরলোকগমন

আমার দেশ অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃত ও পালি বিভাগের সাবেক চেয়ারম্যান এবং পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সুমঙ্গল বড়ুয়া রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ৬ এপ্রিল ২০২৬ সোমবার রাত ৮:৪৫ মিনিটে পরলোকগমন করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. বেলু রানী বড়ুয়া, ৩ মেয়ে, অসংখ্য ছাত্র -ছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

অধ্যাপক ড. সুমঙ্গল বড়ুয়ার পরলোকগমনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক সুমঙ্গল বড়ুয়া একজন প্রথিতযশা শিক্ষক ও গবেষক ছিলেন।

দেশের শিক্ষা ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য প্রয়াত অধ্যাপকের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল ৭ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ : ০০ টায় প্রয়াত অধ্যাপক ড. সুমঙ্গল বড়ুয়ার মরদেহ অপরাজেয় বাংলার পাদদেশে আনা হবে। পরে মরদেহ বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধবিহারে নেওয়া হবে।

এরপর কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে শ্রদ্ধা নিবেদন শেষে রাজারবাগ শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।

বিদেশি বিমান সংস্থার জন‍্য এসএসএফ প্রস্তুতি বিষয়ক কর্মশালা

তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে লায়ন কল্লোল লিমিটেডের নতুন ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ কার্যক্রম জোরদারে সভা অনুষ্ঠিত

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান

মধ্যপ্রাচ্য সংকট: বিশ্ব সাপ্লাই চেইন ভেঙে পড়ার শঙ্কা

গ্রামীণ ব্যাংকের ৫০, নোবেলের ২০ বছর উপলক্ষে ড. ইউনূসকে সংবর্ধনা

২০২৫ সালের সমাপ্ত বছরে প্রাইম ব্যাংকের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

জ্বালানি সংকট, সময় ব্যবস্থাপনা ও টেকসই অর্থনীতি: বাস্তবতার নিরিখে বাংলাদেশের করণীয়

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মকর্তাদের এমপ্লয়ি ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক