হোম > বাণিজ্য > কর্পোরেট

মালদ্বীপে কাভা কাপে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ নারী ভলিবল দল

আতিকুর রহমান নগরী

বাংলাদেশ নারী ভলিবল দল আগামী ১৯ থেকে ২৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিতব্য কাভা কাপ ফর উইমেন ২০২৫-এ অংশগ্রহণ করবে। দীর্ঘ চার মাসের কঠোর প্রশিক্ষণ ক্যাম্প সফলভাবে সম্পন্ন করে আগামী ১৭ ডিসেম্বর অধিনায়ক মোসা. সাবিনা খাতুনের নেতৃত্বে দলটি মালের উদ্দেশে রওনা হবে। এই টুর্নামেন্টে বাংলাদেশসহ আফগানিস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ ও তুর্কমেনিস্তানের মতো শক্তিশালী দল অংশ নেবে, যা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর হতে যাচ্ছে।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের প্রেসিডেন্ট ও বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব ফারুক হাসান দলের সার্বিক সহযোগিতা প্রদান করে তিন সেট অফিসিয়াল দলীয় কিট সরবরাহ করেছেন। দলের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে বাংলাদেশ ভলিবল ফেডারেশন ব্যাপক সহায়তা প্রদান করছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, ১ম বারের মতো দেশের বাহিরে মেয়েরা খেলতে যাচ্ছে এবং তাদের প্রস্তুতি যথেষ্ট ভালো। ট্রফি নিয়ে ও বিজয়ী বেশে তারা দেশে ফিরবে বলে এসময় তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি দেশবাসীর সাপোর্ট ও দোয়া চেয়েছেন ফারুক হাসান। এছাড়াও বাংলাদেশ ভলিবল নারী কমিটির চেয়ারম্যান মিস শারমিন হাসান তিথি আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রস্তুতিতে দলের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। উন্নত প্রস্তুতি ও দৃঢ় প্রত্যয় নিয়ে বাংলাদেশ নারী ভলিবল দল কাভা কাপ ২০২৫ এ অংশ নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

শেলটেকে মাসব্যাপী আবাসন মেলা ও সার্ভিস মান্থ শুরু

সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

প্রবাসীদের স্বপ্নের সারথি ইসলামী ব্যাংক

এনআরবিসি ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

লাক্স সুপার স্টারের ট্রফি নিখোঁজ!

নারায়ণগঞ্জে রূপালী ব্যাংকের বরপা শাখা নতুন ঠিকানায় স্থানান্তর

৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বিএমইউ বহির্বিভাগে অনলাইন টিকেটে এক লাখ রোগীর চিকিৎসা

গাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট-বক্স বিতরণ