পহেলা বৈশাখের উৎসবমুখর আবহে আশিয়ান গ্রুপের প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম ভূঁইয়ার পক্ষে মেলার উদ্বোধন করেন তার মেয়ে অনামিকা ইসলাম ভূঁইয়া ও ছেলে আরফিন ইসলাম ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন আশিয়ান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, পরিচালক মো. জাহিদুল ইসলাম ভূঁইয়াসহ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিচালকবৃন্দ।
মেলা উপলক্ষে আশিয়ান সিটি প্রকল্পে প্লট বিক্রির ওপর থাকছে বিশেষ ছাড় ও উপহার । এককালীন মূল্য পরিশোধের সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন ও ৩০% ডিসকাউন্ট, এ ছাড়াও কিস্তিতে প্লট ক্রয়ের উপর থাকছে ২০% মূল্য ছাড়।
উৎসবের প্রথম দিনই ছিল গ্রাহকদের বেশ সমাগম। মেলায় সবার আপ্যায়নে ছিল বৈশাখী খাবার মিষ্টি, বাতাসা, সন্দেস, কদমা, নকুলদানা, খৈ, মুড়ি, মোয়া, পিঠা ইত্যাদি।