হোম > বাণিজ্য > কর্পোরেট

মানুষের স্বাস্থ্য রক্ষায় মাটি ও বৃক্ষরাজির যত্নও জরুরি: গাকৃবি ভিসি

আমার দেশ অনলাইন

‘মানুষের স্বাস্থ্য রক্ষায় মাটি ও বৃক্ষরাজির যত্ন নেওয়া জরুরি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘ওয়েবপেজ আপডেট দক্ষতা: ব্যক্তিগত ওয়েব উপস্থিতি কার্যকরভাবে গড়ে তোলার কৌশল ও পদ্ধতি' শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আজ বিশ্বব্যাপী পালিত স্বাস্থ্য দিবসের প্রসঙ্গের অবতারণা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মাটি ও বৃক্ষকূলের বিশেষ গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, এবারের স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্যই হলো ‘ স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’। সুতরাং পৃথিবীর সকল প্রাণের সুরক্ষা নিশ্চিতে কেবল মানব স্বাস্থ্য নয় বরং মাটি ও বৃক্ষরাজি তথা পরিবেশের সুরক্ষাও নিশ্চিত করা জরুরি। কারণ সুস্থ জীবনধারা গড়ে ওঠে উর্বর মাটি, পুষ্টিকর ফসল এবং সবুজ বৃক্ষরাজির ওপর।

বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, পরিবেশের সুস্থতা এবং মানুষের স্বাস্থ্য একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। উর্বর মাটিতে বাস করা ব্যাকটেরিয়া, ফাঙ্গি ও নানা অণুজীব মাটিকে পুষ্টিসমৃদ্ধ রাখে এবং ফসলের পুষ্টিমান বৃদ্ধি করে, যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। সুস্থ মাটি বৃষ্টির পানি শোষণ ও জমে থাকা পানি নিয়ন্ত্রণ করে, বন্যা ও ভূমিক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবার মাটি একটি প্রাকৃতিক কার্বন সিঙ্ক হিসেবে কাজ করে, যা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং গ্লোবাল ওয়ার্মিং কমাতে সহায়তা করে যা মানব স্বাস্থ্যের জন্য অপরিহার্য। অন্যদিকে সবুজ বৃক্ষ বাতাসে অক্সিজেন সরবরাহ করে, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং স্থানীয় তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। বৃক্ষের মূল মাটিকে দৃঢ় রাখে, ক্ষয় ও ভূমিস্খলন রোধ করে এবং জীবজগতের জন্য নিরাপদ আবাসস্থল সরবরাহ করে। পাশাপাশি সবুজ পরিবেশ মানসিক চাপ কমায়, মানুষের মানসিক সুস্থতা নিশ্চিত করে বলেও ভাইস-চ্যান্সেলর বক্তব্যে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি, পুষ্টি ও পরিবেশ বিষয়ে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে সুস্থ জীবন ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো বিজ্ঞানভিত্তিক উদ্যোগের মাধ্যমে মানুষ, প্রাণী ও প্রকৃতির সুস্থতা একত্রে নিশ্চিত করা যা আমাদের ‘ঙহব ঐবধষঃয’ ধারণার অংশ। সুতরাং মানব স্বাস্থ্যের মতো মাটি ও বৃক্ষের প্রতি যত্নবান হওয়া সমান জরুরি।” এ সময় তিনি অনুষ্ঠানের আলোচ্য বিষয়ের উপরও দিক-নির্দেশনা বিষয়ক বক্তব্য প্রদান করেন। প্রশিক্ষণ অনুষ্ঠান সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, পরিচালক, শিক্ষক ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।

অসহায় সামিয়ার পাশে দাঁড়ালো স্বপ্ন

বেবিচকের এভিয়েশন সিকিউরিটি বিভাগের বিদেশি বিমান সংস্থার প্রস্তুতি কর্মশালা

রূপায়ণ হাউজিং এস্টেটের সিইও সাব্বির হোসেন খাঁন

জাটকা সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে

বিদেশি বিমান সংস্থার জন‍্য এসএসএফ প্রস্তুতি বিষয়ক কর্মশালা

তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সুমঙ্গল বড়ুয়ার পরলোকগমন

বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে লায়ন কল্লোল লিমিটেডের নতুন ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ কার্যক্রম জোরদারে সভা অনুষ্ঠিত

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান