হোম > বাণিজ্য > কর্পোরেট

নারী-উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও তিন সফল নারীকে সম্মাননা প্রদান

আমার দেশ অনলাইন

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষ্যে নারী-উদ্যোক্তাদের তৈরি পণ্য প্রদর্শনীর আয়োজন এবং স্বীয় ক্ষেত্রে সফল ৩জন নারীকে সম্মাননা প্রদান করেছে এসএমই ফাউন্ডেশন।

সোমবার (০৯ মার্চ) এসএমই ফাউন্ডেশন এবং ইস্টার্ন ব্যাংকের উদ্যোগে আগারগাঁও পর্যটন ভবনে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান।

বক্তব্য প্রদান করেন এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদ সদস্য এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, ইস্টার্ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আনোয়ার, বিশ্ব ব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি, উইনরক ইন্টারন্যাশনাল-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ দীপ্তা রক্ষিত। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সফল ৩জন নারীকে সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্তরা হলেন- বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম, টাঙ্গাইল শাড়ি কুটির-এর প্রতিষ্ঠাতা মনিরা ইমদাদ এবং রেইনবো ভ্যালি ডেকেয়ার-এর প্রতিষ্ঠাতা জিনিয়া জেসমিন করিম।

অনুষ্ঠানে ‘অধিকার ও ন্যয়বিচারের আলোয় আলোকিত হোক ব্যবসার অঙ্গন’ বিষয়ে বিশেষ সেশনে আলোচক ছিলেন জেন্ডার ও নারী-উদ্যোক্তা উন্নয়ন বিশেষজ্ঞ নিলুফার আহমেদ। এছাড়া আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপনের অংশ হিসেবে অনুষ্ঠানস্থলে ১০জন নারী-উদ্যোক্তার তৈরি করা পণ্য প্রদর্শনীর আয়োজন করে এসএমই ফাউন্ডেশন।

অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী বলেন, সারা দেশের ১ কোটি ১৮ লাখ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তার মধ্যে নারী-উদ্যোক্তা শতকরা মাত্র সাড়ে ৬ ভাগেরও কম। তবে নতুন উদ্যোক্তা তৈরি এবং বিদ্যমান উদ্যোক্তাদের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের অর্থায়ন, পণ্য বাজারজাতকরণ, আইসিটি ও প্রযুক্তি উন্নয়ন, দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচির সুবিধাভোগীদের মধ্যে শতকরা প্রায় ৬০ ভাগই নারী-উদ্যোক্তা।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান প্রায় ৩০% শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষা বলছে, দেশের প্রায় ১ কোটি ১৮ লাখ শিল্প প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৯৯% কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই)। শিল্প খাতের মোট কর্মসংস্থানের প্রায় ৮৫% সিএমএসএমই খাতে। এই খাতে প্রায় ৩ কোটিরও বেশি জনবল কর্মরত আছে। অধিক জনসংখ্যা এবং সীমিত সম্পদের দেশ হিসেবে বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দেশের অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত সুরক্ষার মাধ্যমে এসএমই খাতের উন্নয়নের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন সরকারের জাতীয় শিল্পনীতি, এসএমই নীতিমালা এবং এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচির সুবিধাভোগী প্রায় ২০ লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, যাদের ৬০%-ই নারী-উদ্যোক্তা।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া

‘অল সমাধান’ এক অ্যাপে স্বাস্থ্য, জরুরি সেবা ও ডেলিভারিতে নতুন যুগের সূচনা

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপপরিচালক পদে পদোন্নতি

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে ‘সিয়াম অ্যান্ড তাকওয়া’ শীর্ষক ভার্চুয়াল প্রোগ্রাম

রূপালী ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন

হায়ারের ফ্ল্যাগশিপ ‘এক্স নাইন’ সিরিজের প্রিমিয়াম ওয়াশার-ড্রায়ার উন্মোচন

প্রখ্যাত চিকিৎসক ডাঃ মহিউদ্দিন আহমেদের ইন্তেকাল

ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত

ব্র্যাক ব্যাংকের চিফ ইনফরমেশন অফিসার হলেন ওয়াসি নোমান

তরুণ উদ্যোক্তা তৈরিতে একসঙ্গে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও সেভ দ্য চিলড্রেন