হোম > বাণিজ্য > কর্পোরেট

প্রাইম ব্যাংকের গ্রাহকরা ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলে পাবেন বিশেষ ছাড়

আমার দেশ অনলাইন

প্রাইম ব্যাংক পিএলসি এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সবাজার সম্প্রতি একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা হোটেলে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

চুক্তি অনুযায়ী প্রাইম ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডধারী এবং কর্মীরা হোটেলের র‍্যাক রেটের উপর ৪০% ছাড় পাবেন, রেস্টুরেন্টে আ লা কার্ট খাবারে ১০% ছাড় এবং মিটিং ও ব্যাংকুয়েট হল বুকিংয়ে র‍্যাক রেটের উপর ৫০% ছাড় পাওয়া যাবে।

চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং হোটেলের সিইও শাহাদাত হোসেন বাহার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা।

প্রাইম ব্যাংক এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৩৮ বছরে পদার্পণ করেছে শেল্‌টেক্‌

তথ্যপ্রযুক্তি খাতে নেটওয়ার্কিং জোরদারে বেসিসের ইফতার আয়োজন

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও মিডল্যান্ড ব্যাংকের চুক্তি

ফারইস্টের ৮১৬ কোটি টাকা আত্মসাৎ মামলায় আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল

সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: সিনিয়র সচিব

আর্থিক অন্তর্ভুক্তিতে প্রাইম ব্যাংকের অনন্য উদ্যোগ

ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান

সংকট সমাধানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স উৎসবে মোটরসাইকেল হস্তান্তর