হোম > বাণিজ্য > কর্পোরেট

তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

আমার দেশ অনলাইন

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ০৬ এপ্রিল (সোমবার) ২০২৬ তারিখে জনাব মিজ সুনিম সোহানা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোবিঅ- বন্দর আওতাধীন দেওয়ান বাগ, ঢাকেশ্বরী স্ট্যান্ড, ২৬নং ওয়ার্ড, সোনাচড়াবাগ, বন্দর, নারায়ণগঞ্জ এলাকার ২টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, অবৈধ ২টি চুনা কারখানা ও প্রায় ১০০ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ এম.এস. পাইপ (২ ইঞ্চি) ২০ ফুট (প্রায়), প্লাস্টিক জিআই পাইপ (২ইঞ্চি)-১০০ফুট, রাবার পাইপ (২"ইঞ্চি)-১০০ফুট, ২" ভাল্ব- ২টি, ১/২" বল ভাল্ব -৮টি, ডাবল বার্নার-৪টি, প্লাস্টিক পাইপ (১.৫ইঞ্চি)-১৫০ফুট জব্দ/অপসারণ করা হয়েছে। এসময় জরিমানা বাবদ ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা আদায় করা হয়েছে।

একই দিনে, জনাব সৈকত রায়হান, সিনিয়র সহকারী সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-০৬/ মেট্রো ঢাকা রাজস্ব বিভাগ-০৬ আওতাধীন মিরপুর (ইস্টার্ণ হাউজিং) এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, লালন ওয়াশিং, মডার্ন ইন্ডাস্ট্রিয়াল ওয়াশিং(গ্রাহক সংকেত: ৩০৪-০০০২৬৯), আল্লাহর দান কাবাব এন্ড রেস্টুরেন্ট, তুরাগ এন্টারপ্রাইজ (ওয়াশিং কারখানা) এবং দিলু মোল্লা ও আল-আমিন নামের অবৈধ সংযোগ গ্রহণকারীর ২০ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ বুস্টার/ কম্প্রেসর- ১(এক) টি, ৩/৪" জিআই পাইপ- ১২০ ফুট, ১/২" জিআই পাইপ- ৩২৫ ফুট, ২" জিআই পাইপ- ৩০ ফুট, ১" হোজ পাইপ-৩০ ফুট, ৩/৪" হোজ পাইপ- ৪০ ফুট, ১.৫" এমএস পাইপ- ৬০ ফুট, ৩/৪" এমএস পাইপ- ৪০ ফুট, ১" এমএস পাইপ- ১৫ ফুট, ১০ টি স্টার বার্ণার চেম্বারসহ, ১/২" ইঞ্চি বল ভালব(২০টি), স্টার বার্ণার (১২ টি), ডাবল বার্ণার(১৬টি), রেগুলেটর ২টি লক উইং কর্কসহ জব্দ/অপসারণ করা হয়েছে। এসময় আল্লাহর দান কাবাব এন্ড রেস্টুরেন্ট -এর নিকট হতে জরিমানা বাবদ ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা আদায় করা হয়েছে।

এছাড়া, এ্যাপারেল-২১ লি., (৩৩২/৮৩২-০০০৭৩৮), বাঘের বাজার, ভবানিপুর, গাজীপুর -এর বিল বকেয়ার কারণে উভয় শ্রেণীর আউলেট ভালভ বন্ধ করত: প্লাস্টিক সিল (TGTDCL-1380031, TGTDCL-1380032, TGTDCL-1380033, TGTDCL-1380034, TGTDCL-1380035) স্থাপনের মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে।

বিদেশি বিমান সংস্থার জন‍্য এসএসএফ প্রস্তুতি বিষয়ক কর্মশালা

ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সুমঙ্গল বড়ুয়ার পরলোকগমন

বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে লায়ন কল্লোল লিমিটেডের নতুন ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ কার্যক্রম জোরদারে সভা অনুষ্ঠিত

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান

মধ্যপ্রাচ্য সংকট: বিশ্ব সাপ্লাই চেইন ভেঙে পড়ার শঙ্কা

গ্রামীণ ব্যাংকের ৫০, নোবেলের ২০ বছর উপলক্ষে ড. ইউনূসকে সংবর্ধনা

২০২৫ সালের সমাপ্ত বছরে প্রাইম ব্যাংকের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

জ্বালানি সংকট, সময় ব্যবস্থাপনা ও টেকসই অর্থনীতি: বাস্তবতার নিরিখে বাংলাদেশের করণীয়

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মকর্তাদের এমপ্লয়ি ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক