হোম > বাণিজ্য > কর্পোরেট

রূপালী ব্যাংক–ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স গ্রাহক উপহার ক্যাম্পেইন উদ্বোধন

আমার দেশ অনলাইন

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে রূপালী ব্যাংক পিএলসি এবং ওয়েস্টার্ন ইউনিয়নের যৌথ উদ্যোগে “রূপালী ব্যাংক অ্যান্ড ওয়েস্টার্ন ইউনিয়ন কাস্টমার গিফটিং ক্যাম্পেইন ” উদ্বোধন করা হয়েছে।

আগামী ১ মার্চ থেকে রূপালী ব্যাংকের সকল শাখা ও উপশাখা থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে প্রেরিত বৈদেশিক রেমিটেন্সের অর্থ উত্তোলন করলে গ্রাহকরা রূপালী ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের লোগো সংবলিত একটি কো-ব্র্যান্ডেড ওয়ালেট পাবেন। এছাড়াও, স্টক থাকা সাপেক্ষে ঈদুল ফিতর পর্যন্ত বিশেষ উপহার প্রদান করা হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইন উদ্বোধন করেন। এ সময় ওয়েস্টার্ন ইউনিয়নের বাংলাদেশস্থ কান্ট্রি অফিসের হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট মো. তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আহতার, হাসান তানভীর ও মোঃ হারুন রশীদ উপস্থিত ছিলেন। এছাড়াও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ এবং রেমিটেন্স বিভাগের প্রধান এ কে এম জাকির হোসেন অনুষ্ঠানে অংশ নেন।

রূপালী ব্যাংকের সকল শাখা প্রধানরা ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

দাগনভূঞায় ইউসিবির নতুন শাখা উদ্বোধন

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৮

নগদ ইসলামিক ওয়ালেট ব্যবহার করে পেতে পারেন ওমরাহ পালনের সুযোগ

মোহাম্মদ আলী আহসান বাচ্চুর ১৪ তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

মিতসুই অ্যান্ড কোম্পানি-এসি আই লজিস্টিকস (স্বপ্ন)-এর স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি সম্পন্ন

দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক

গাকৃবিতে দেশের প্রথম উচ্চ খরা সহনশীল সয়াবিনের জাত উদ্ভাবন

মাঠ পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন বিএডিসির চেয়ারম্যান আজিজুল

স্মৃতির মণিকোঠায় গাজী এরশাদ আলী

কনকা ও হাইকোর বিশেষ প্রমোশনাল ক্যাম্পেইন ‘ঘষা দিলেই গোল্ড’