হোম > বাণিজ্য > কর্পোরেট

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া

আমার দেশ অনলাইন

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে “ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা বিষয়ক মহড়া” অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ সকাল ১১টায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আঙিনায় অনুষ্ঠিত এই মহড়ায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ।

ভূমিকম্প পরবর্তী দুর্যোগ এবং তাতে অনুসন্ধান, অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিষয়ক এই মহড়া বাস্তবায়ন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

মহড়ায় উঁচু মইয়ের গাড়ির সাহায্যে বহুতল ভবনে অগ্নিনির্বাপণ এবং আটকে পড়া লোকদের উদ্ধার কৌশল; রোপ স্লাইডিং, রোপ র‌্যাপলিং, রোপ ডিসেন্ডিং ও জাম্পিং অন এয়ার প্যাকে লাফিয়ে পড়ার মাধ্যমে আত্মরক্ষার কৌশল; বিধ্বস্ত ভবনে সার্চ করার মাধ্যমে ভিকটিম লোকেট করা এবং প্রবেশ পথ তৈরি করে ভিকটিম উদ্ধার করা, প্রাথমিক সুশ্রূষা প্রদান, গুরুতর আহতদের হাসপাতালে পরিবহন ইত্যাদি প্রদর্শন করা হয়। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মো. ছালেহ উদ্দিনের তত্ত্বাবধানে মহড়া পরিচালনা করেন জোন কমান্ডার তানহারুল ইসলাম।

তাকে সহযোগিতা করেন জোন কমান্ডার ফয়সালুর রহমান ও অন্যরা। বিপুল সংখ্যক ভলান্টিয়ারও এই মহড়ায় অংশগ্রহণ করেন। মহড়ায় পর্যবেক্ষক ছিলেন ফায়ার সার্ভিস অধিদপ্তরের সহকারী পরিচালক (অপারেশন) জনাব একেএম শামসুজ্জোহা।

মহড়ায় প্রথমবারের মতো ফায়ার সার্ভিসের কমিউনিকেশন ভলান্টিয়ার ইউনিট ভ্রাম্যমাণ কমিউনিকেশন স্থাপন করে এবং পরীক্ষামূলকভাবে দেশের বিভিন্ন প্রান্তসহ নেপালের সাথেও যোগাযোগ স্থাপনে সক্ষম হয়।

মহড়া শেষে বক্তব্য দেন ড. কবির মোঃ আশরাফ আলম, এনডিসি, মহাসচিব বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি; ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, জনাব রেজওয়ানুর রহমান, মহাপরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং জনাব মোঃ সাইদুর রহমান খান, সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

অনুষ্ঠানের বিশেষ অতিথি, সভাপতি এবং প্রধান অতিথি তাদের বক্তব্যে মূল্যবান মতামত ব্যক্ত করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ১ লাখ ভলান্টিয়ার তৈরির নির্দেশনা দিয়েছেন, আমরা তা বাস্তবায়নে কাজ করছি। দেশের অগ্নি-নিরাপত্তা বৃদ্ধিতে আমরা পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও মহড়া অনুশীলনের ব্যবস্থা করবো।’

তিনি সুন্দর ও প্রাণবন্ত মহড়া দেখে সন্তোষ প্রকাশ করেন এবং মহড়ার সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান শিকদার।

উল্লেখ্য, দুর্যোগ-ঝুঁকি হ্রাসে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর ১০ মার্চ দেশে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে পালিত এই দিবসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভিন্ন মহড়া কার্যক্রম ও গণসংযোগ বাস্তবায়ন করে থাকে। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালনে এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো’।

‘অল সমাধান’ এক অ্যাপে স্বাস্থ্য, জরুরি সেবা ও ডেলিভারিতে নতুন যুগের সূচনা

নারী-উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও তিন সফল নারীকে সম্মাননা প্রদান

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপপরিচালক পদে পদোন্নতি

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে ‘সিয়াম অ্যান্ড তাকওয়া’ শীর্ষক ভার্চুয়াল প্রোগ্রাম

রূপালী ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন

হায়ারের ফ্ল্যাগশিপ ‘এক্স নাইন’ সিরিজের প্রিমিয়াম ওয়াশার-ড্রায়ার উন্মোচন

প্রখ্যাত চিকিৎসক ডাঃ মহিউদ্দিন আহমেদের ইন্তেকাল

ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত

ব্র্যাক ব্যাংকের চিফ ইনফরমেশন অফিসার হলেন ওয়াসি নোমান

তরুণ উদ্যোক্তা তৈরিতে একসঙ্গে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও সেভ দ্য চিলড্রেন