হোম > বাণিজ্য > কর্পোরেট

এটলাস বাংলাদেশ লিমিটেডের ‘এটলাস ইভি’ এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

আমার দেশ অনলাইন

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল) দেশের পরিবেশবান্ধব ও টেকসই যাতায়াত ব্যবস্থার প্রসারে নতুন উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ১৬ এপ্রিল ২০২৬ তারিখে রাজধানীর ১০২, কাজী নজরুল ইসলাম এভিনিউস্থ বিএসইসি ভবনের নিচতলায় ‘এটলাস ইভি’ (Atlas EV) ব্র্যান্ডের এক্সক্লুসিভ শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মু. আনোয়ারুল আলম, চেয়ারম্যান(অতিরিক্ত সচিব), বিএসইসি। এসময় বিএসইসি’র পরিচালকবৃন্দ, বিএসইসি ও এবিএল-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সম্মানিত ক্রেতাসাধারণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মহোদয় বলেন, ‘এটলাস বাংলাদেশ লিমিটেড-এর ‘এটলাস ইভি’ উদ্যোগ সরকারের টেকসই উন্নয়ন ও সবুজ জ্বালানি ব্যবহারের লক্ষ্যের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এই বৈদ্যুতিক যান দেশের দৈনন্দিন যাতায়াতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমরা আশাবাদী।

এসএমই ফাউন্ডেশনের সহায়তায় নারী উদ্যোক্তাদের ঋণ দেবে ব্র্যাক ব্যাংক

টয়োটা বাংলাদেশ ও পেপার রাইম অ্যাডভার্টাইজিংয়ের চুক্তি স্বাক্ষর

রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

বিইউএফটিতে দিনব্যাপী নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে আটোমেশন নিয়ে কর্মশালা

ঢাবির নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক ড. আবদুস সালামের যোগদান

ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্নে পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক ব্যাংকিং বুথের উদ্বোধন

সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হচ্ছে ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

বাংলাদেশ কৃষি ব্যাংকের স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী