হোম > বাণিজ্য > কর্পোরেট

রিমার্ক এইচবির আধুনিক কারখানা ঘুরে দেখলেন পরিবেশকরা, পেলেন সম্মাননা

আমার দেশ অনলাইন

দেশের শীর্ষস্থানীয় এফএমসিজি কোম্পানি রিমার্ক এইচবি সম্প্রতি তাদের সম্মানিত পরিবেশক পার্টনারদের নিয়ে এক বিশেষ সাক্ষাৎ ও মতবিনিময় সভার আয়োজন করেছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় অবস্থিত কোম্পানির অত্যাধুনিক কারখানায় ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের পরিবেশকদের অংশগ্রহণে এই দিনব্যাপী সভাটি অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় রিমার্ক এইচবির চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর নাজমুল আলম, হেড অব সেলস অপারেশনস আকিব সারোয়ারসহ রিমার্ক এইচবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রায় ৬০০ বিঘা জায়গাজুড়ে বিস্তৃত কারখানাটি দেশের আধুনিকতম কারখানাগুলোর একটি। সকালেই ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের পরিবেশকরা গজারিয়ায় অবস্থিত রিমার্ক-এর কারখানায় সমবেত হন।

অনুষ্ঠানের শুরুতে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিবেশকদের স্বাগত জানান। সভায় পরিবেশকদের সাথে ব্যবসার বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাজারের চাহিদা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। পরিবেশকরা কারখানার মোল্ডিং, টিউব প্রোডাকশন, প্রিন্টিং, পিভিডি কোটিং, মিক্সিং ও ফিলিং—সব প্রক্রিয়া একই ছাদের নিচে নিজস্ব ব্যবস্থাপনায় সম্পন্ন হতে দেখে মুগ্ধ হন।

দিনব্যাপী এই আয়োজনের শেষ পর্যায়ে ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদানের জন্য শীর্ষ পরিবেশকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সর্বাধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মান বজায় রাখার ফলে কোম্পানিটি ইতোমধ্যে আইএসও (ISO) ও সিজিএমপি (cGMP) সার্টিফিকেশন অর্জন করেছে। পাশাপাশি নিরাপদ ও পরিবেশবান্ধব কর্মপরিবেশের জন্য প্রতিষ্ঠানটি লাভ করেছে মর্যাদাপূর্ণ ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’।

আমেরিকাভিত্তিক এই বহুজাতিক প্রতিষ্ঠানটি বাংলাদেশের এফএমসিজি সেক্টরে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বেবি কেয়ার ও কালার কসমেটিকস পণ্য উৎপাদন ও বাজারজাত করছে। কোম্পানিটির জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে লিলি, নিওর, ম্যাক্স বিউ, লিটল ওয়ান, অরিক্স ও টাইলক্স, সিওডিল।

রিমার্ক এইচবির চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, “ডিস্ট্রিবিউটর পার্টনাররা যে কোনো বিজনেস ইকোসিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি। বাজারে প্রবেশের অল্প সময়ের মধ্যেই রিমার্ক হারল্যান বাংলাদেশের পণ্য ক্রেতাদের হাতের নাগালে পৌঁছে যাওয়ার পেছনে আমাদের পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ ডিস্ট্রিবিউটরদের বড় ভূমিকা রয়েছে। আজ আমরা তাঁদের ফ্যাক্টরি ঘুরে দেখাতে ও সম্মানিত করতে পেরে অত্যন্ত আনন্দিত। প্রত্যাশা করি, সামনের দিনগুলোতে আমাদের যৌথ প্রচেষ্টায় রিমার্ক এইচবির অথেনটিক পণ্য বাংলাদেশের প্রতিটি কোনায় কাছে পৌঁছে দিতে পারব।”

রিমার্ক এইচবি একটি আমেরিকাভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান যা বিশ্বমানের পণ্য নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশে নকল ও ভেজালমুক্ত অথেনটিক পণ্য নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। উন্নত প্রযুক্তি ও শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের এফএমসিজি সেক্টরে অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হয়েছে।

সামাজিক দায়বদ্ধতা ও পারিবারিক মর্যাদা রক্ষায় ইসলামী ব্যাংকের ব্যতিক্রমী সঞ্চয় স্কিম

আকতার প্রোপার্টিজের ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংকের ঋণে মিলবে ডিসকাউন্ট

পূবালী ব্যাংক পিএলসি.’র এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ২০০তম সভা অনুষ্ঠিত

দাগনভূঞায় ইউসিবির নতুন শাখা উদ্বোধন

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৮

নগদ ইসলামিক ওয়ালেট ব্যবহার করে পেতে পারেন ওমরাহ পালনের সুযোগ

মোহাম্মদ আলী আহসান বাচ্চুর ১৪ তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

রূপালী ব্যাংক–ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স গ্রাহক উপহার ক্যাম্পেইন উদ্বোধন

মিতসুই অ্যান্ড কোম্পানি-এসি আই লজিস্টিকস (স্বপ্ন)-এর স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি সম্পন্ন

দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক