হোম > বাণিজ্য > কর্পোরেট

ওমেগা-৩ সমৃদ্ধ ব্রয়লারের গোশত উৎপাদনে কর্মশালা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

অ্যান্টিবায়োটিক ও কেমিক্যালমুক্ত ওমেগা-৩ সমৃদ্ধ ব্রয়লার গোশত উৎপাদনের লক্ষ্যে রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মিট-এর প্রধান কার্যালয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার (বিএইউ-আরআইসি)-এর ‘এজ’ সাব-প্রজেক্টের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

‘ওমেগা-৩ সমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনের জন্য খাদ্যে নিউট্রাসিউটিক্যাল ফিড অ্যাডিটিভের ব্যবহার’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে পোল্ট্রি খাদ্যে পরিবর্তন এনে ব্রয়লার গোশত উচ্চমাত্রার ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোসা. ইয়াসমিন আক্তার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান এবং বেঙ্গল মিট-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এএফএম আসিফ। সভাপতিত্ব করেন বিএইউ-আরআইসি-এর চিফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. আব্দুল আউয়াল।

বক্তারা বলেন, ওমেগা-৩ সমৃদ্ধ ব্রয়লার গোশত হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক এবং স্বাস্থ্যসচেতন ভোক্তাদের কাছে এর চাহিদা বাড়ছে। এ উদ্যোগ খামারিদের আয় বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও পুষ্টিকর মাংস সরবরাহে ভূমিকা রাখবে।

এসএমই ফাউন্ডেশনের সহায়তায় নারী উদ্যোক্তাদের ঋণ দেবে ব্র্যাক ব্যাংক

এটলাস বাংলাদেশ লিমিটেডের ‘এটলাস ইভি’ এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

টয়োটা বাংলাদেশ ও পেপার রাইম অ্যাডভার্টাইজিংয়ের চুক্তি স্বাক্ষর

রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

বিইউএফটিতে দিনব্যাপী নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে আটোমেশন নিয়ে কর্মশালা

ঢাবির নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক ড. আবদুস সালামের যোগদান

ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্নে পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক ব্যাংকিং বুথের উদ্বোধন

সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হচ্ছে ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত