হোম > বাণিজ্য > কর্পোরেট

আকতার প্রোপার্টিজের ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংকের ঋণে মিলবে ডিসকাউন্ট

আমার দেশ অনলাইন

প্রাইম ব্যাংক ও আকতার প্রোপার্টিজের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের ছবি

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান আকতার প্রোপার্টিজের সঙ্গে একটি কৌশলগত অংশীদারি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি গুলশানে প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির মাধ্যমে প্রাইম ব্যাংক থেকে ঋণ নিয়ে আকতার প্রোপার্টিস থেকে ফ্ল্যাট ক্রয়ে মূল দামের ওপর ৫ শতাংশ ছাড় পাবেন হোম লোন গ্রাহকরা। ফলে গ্রাহকদের নিজেদের স্থায়ী ঠিকানার জন্য দেশের প্রিমিয়াম রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগের সুযোগ আরও সহজলভ্য করবে।

চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন মামুর আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন এবং আকতার প্রোপার্টিজের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আকতার বিশ্বাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস, প্রাইম ব্যাংক পিএলসি; আকতার প্রোপার্টিজের ডেপুটি জেনারেল ম্যানেজার সাজ্জাদ মাসুদসহ উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারির মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।

সামাজিক দায়বদ্ধতা ও পারিবারিক মর্যাদা রক্ষায় ইসলামী ব্যাংকের ব্যতিক্রমী সঞ্চয় স্কিম

রিমার্ক এইচবির আধুনিক কারখানা ঘুরে দেখলেন পরিবেশকরা, পেলেন সম্মাননা

পূবালী ব্যাংক পিএলসি.’র এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ২০০তম সভা অনুষ্ঠিত

দাগনভূঞায় ইউসিবির নতুন শাখা উদ্বোধন

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৮

নগদ ইসলামিক ওয়ালেট ব্যবহার করে পেতে পারেন ওমরাহ পালনের সুযোগ

মোহাম্মদ আলী আহসান বাচ্চুর ১৪ তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

রূপালী ব্যাংক–ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স গ্রাহক উপহার ক্যাম্পেইন উদ্বোধন

মিতসুই অ্যান্ড কোম্পানি-এসি আই লজিস্টিকস (স্বপ্ন)-এর স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি সম্পন্ন

দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক