হোম > বাণিজ্য > কর্পোরেট

ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ টাকা রেভিনিউ দিল নগদ

আমার দেশ অনলাইন

রেভিনিউ ভাগাভাগির অংশ হিসেবে নগদ বাংলাদেশ ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ ৩০ হাজার ৪৭০ টাকা প্রদান করেছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সময়ে অর্জিত আয়ের অংশ হিসেবে এই অর্থ দেওয়া হয়।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁও ডাক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ডাক বিভাগর মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম-এর কাছে চেক হস্তান্তর করেন নগদের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ।

অনুষ্ঠানে ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশীদ, নগদে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত সহযোগী প্রশাসক মো. নাহিম উদ্দিন, নগদের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডাক বিভাগের সঙ্গে চুক্তি অনুযায়ী, সেবা পরিচালনার জন্য প্রয়োজনীয় সব বিনিয়োগ করে নগদ। এ সেবা থেকে প্রাপ্ত আয়ের ৫১ শতাংশ পায় ডাক বিভাগ এবং বাকি ৪৯ শতাংশ পায় নগদ।

এর আগে সেবা শুরুর পর থেকে বিভিন্ন সময়ে ডাক বিভাগকে মোট ১৪ কোটি ৬০ লাখ ৯৪ হাজার ৬৬০ টাকা প্রদান করেছে নগদ। এর মধ্যে ২০২৪ সালের মে মাসে ৫ কোটি ৫১ লাখ টাকার বেশি, ২০২২ সালে ৪ কোটি ৫০ লাখ টাকার বেশি এবং ২০২০ সালে ১ কোটি ১২ লাখ টাকা প্রদান করা হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, নগদ দেশের মোবাইল আর্থিক সেবাখাতে প্রতিযোগিতা সৃষ্টি করে ক্যাশলেস লেনদেনকে এগিয়ে নিচ্ছে। এতে গ্রাহকদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবা ব্যবহারের আগ্রহ বাড়ছে এবং দেশের এ খাতে উল্লেখযোগ্য উন্নয়ন হচ্ছে।

তিনি আরও বলেন, নগদ ডাক বিভাগেরই একটি সেবা এবং ভবিষ্যতে এই খাত থেকে সরকারের রাজস্ব আয় আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, প্রযুক্তির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনার ক্ষেত্রে নগদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি এবং গ্রাহকস্বার্থ রক্ষায় প্রতিষ্ঠানটি কাজ করছে।

২০১৯ সালের মার্চে যাত্রা শুরুর পর থেকে নগদ দেশের ডিজিটাল আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটির দৈনিক গড় লেনদেন প্রায় দেড় হাজার কোটি টাকা। এছাড়া বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা উপবৃত্তি ও সরকারি ভাতা বিতরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।

কাগতিয়া দরবার শরীফে সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত

আমরা দেশের মানুষকে ভোগান্তি মুক্ত রাখতে চাই: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

বাংলাদেশে প্রথম ২৪ ক্যারেট সোনাযুক্ত বিউটি সোপ আনলো লিলি

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘অ্যাক্রেডিটেশন ফেস্ট’ অনুষ্ঠিত

৮ হাজার এতিম শিক্ষার্থীর জন্য মিস্টার নুডলস’র ইফতার

আকিজ বাইসাইকেল এখন বিশ্ব মঞ্চে: নেদারল্যান্ডের পথে শুরু হলো রপ্তানি যাত্রা

ইউসিবি ইসলামিকের উদ্যোগে অনলাইন কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

লিলির নতুন সিরাম হেয়ার ওয়েল বাজারে

প্রাইম ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী

নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ