হোম > বাণিজ্য > কর্পোরেট

ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৯টি জোন ও ৪টি কর্পোরেট শাখার ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ব্যাংকের ২০২৬ সালের জানুয়ারি-মার্চ মাসের কার্যক্রম পর্যালোচনা করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান সম্মেলনে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরবৃন্দসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, ৯টি জোনের জোনপ্রধান ও ৪টি কর্পোরেট শাখার প্রধানগণ উপস্থিত ছিলেন।

মো. ওমর ফারুক খাঁন সভাপতির ভাষণে বলেন, ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাকালীন দুটি স্লোগান ছিল ইসলামী শরী’আহ মোতাবেক পরিচালিত এবং কল্যাণমুখী ব্যাংকি ধারার প্রবর্তক যা আজও আমাদের পথচলার মূল আলোকবর্তিকা হিসেবে কাজ করছে।

আমদানি-রপ্তানিসহ ব্যবসা সম্প্রসারণ ও প্রযুক্তিনির্ভর রেমিট্যান্স সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া এবং সর্বোপরি দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও ভূমিকা পালন করার তিনি নির্দেশনা দেন।

প্রাইম ব্যাংকের এএমডি হলেন জিয়াউর রহমান

নেশাদ্রব্য খাইয়ে শিশু ধর্ষণ, আসামির যাবজ্জীবন

বাংলাদেশের সঙ্গে পর্যটন সম্পর্ক জোরদার করলো শ্রীলঙ্কা

অসহায় সামিয়ার পাশে দাঁড়ালো স্বপ্ন

বেবিচকের এভিয়েশন সিকিউরিটি বিভাগের বিদেশি বিমান সংস্থার প্রস্তুতি কর্মশালা

রূপায়ণ হাউজিং এস্টেটের সিইও সাব্বির হোসেন খাঁন

মানুষের স্বাস্থ্য রক্ষায় মাটি ও বৃক্ষরাজির যত্নও জরুরি: গাকৃবি ভিসি

জাটকা সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে

বিদেশি বিমান সংস্থার জন‍্য এসএসএফ প্রস্তুতি বিষয়ক কর্মশালা

তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়