হোম > বাণিজ্য > কর্পোরেট

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় রূপালী ব্যাংকে দোয়া

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক পিএলসিতে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সোমবার দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম দোয়া মাহফিলে অংশ নেন। এতে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ।

রূপালী ব্যাংক কর্মচারী সংঘের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক ইয়াছমিন বেগম, মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মঈনুদ্দিন মাসুদ, সালামুন নেছা ও শেখ মনজুর করিম ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এছাড়াও কর্মচারী সংঘের সভাপতি মো. নূরুল হক সরদার (নিরু) ও সাধারণ সম্পাদক হোসেন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশে প্রথম ২৪ ক্যারেট সোনাযুক্ত বিউটি সোপ আনলো লিলি

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘অ্যাক্রেডিটেশন ফেস্ট’ অনুষ্ঠিত

৮ হাজার এতিম শিক্ষার্থীর জন্য মিস্টার নুডলস’র ইফতার

আকিজ বাইসাইকেল এখন বিশ্ব মঞ্চে: নেদারল্যান্ডের পথে শুরু হলো রপ্তানি যাত্রা

ইউসিবি ইসলামিকের উদ্যোগে অনলাইন কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

লিলির নতুন সিরাম হেয়ার ওয়েল বাজারে

প্রাইম ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী

নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজের অসামান্য অবদান, পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

‘শনিবারের অঙ্গীকার’ ক্যাম্পেইনে ডিএনসিসির পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান