হোম > বাণিজ্য > কর্পোরেট

কক্সবাজারে যমুনা ইলেকট্রনিক্সের পার্টনারস মিট অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

স্বতঃস্ফূর্ততা, জাঁকজমক এবং পারস্পরিক বন্ধনের অনন্য আবেশে কক্সবাজারে সফলভাবে সম্পন্ন হলো যমুনা ইলেকট্রনিক্স পার্টনার্স মিট ২০২৬ -এর তিনদিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজন। দেশজুড়ে ছড়িয়ে থাকা ডিলার ও ব্যবসায়িক পার্টনারদের নিয়ে আয়োজিত এই মিলনমেলা যমুনা ইলেক্ট্রনিক্স ও তার পার্টনারদের মধ্যকার সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।

সম্মেলনের প্রথম দিনে অনুষ্ঠিত হয় এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডিলার ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন যমুনা গ্রুপের সম্মানিত ডিরেক্টর মনিকা ইসলাম।

দ্বিতীয় দিনে বর্ণাঢ্য এক আয়োজনের মধ্য দিয়ে যমুনা ইলেক্ট্রনিক্সের দেশের সেরা ১৩ জন পার্টনারকে বিশেষ সম্মাননা ও পুরস্কারে ভূষিত করা হয়। এর মধ্যে শীর্ষ ৫ পার্টনার হিসেবে নির্বাচিত হন—মা ইলেক্ট্রনিক্স, বগুড়া; স্বপন ইলেক্ট্রনিক্স, নাটোর; রনি ইলেক্ট্রনিক্স অ্যান্ড কম্পিউটার, চাঁপাইনবাবগঞ্জ; সিমি ইলেক্ট্রনিক্স, শরীয়তপুর; নাহার ইলেক্ট্রনিক্স, মানিকগঞ্জ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য এবং আয়োজনের বিস্তারিত তুলে ধরেন যমুনা ইলেক্ট্রনিক্সের মার্কেটিং ডিরেক্টর জনাব সেলিম উল্লাহ সেলিম । তিনি বলেন, “এই ইভেন্টটি কোনো সাধারণ আয়োজন নয়; এটি আমাদের ব্যবসায়িক পার্টনারদের সাথে সম্পর্কের এক শক্ত সেতুবন্ধন। স্বপ্ন অর্জন করতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।” তিনি আরও আশ্বাস দেন যে, ভবিষ্যতে ব্র্যান্ডের প্রচার ও মার্কেটিং কার্যক্রম আরও জোরদার করে পার্টনারদের বিক্রয় বৃদ্ধিতে যমুনা ইলেক্ট্রনিক্স সর্বাত্মক সহায়তা প্রদান করবে।

সেলস ডিরেক্টর জনাব সাখাওয়াত হোসেন তার বক্তব্যে ২০২৬ সালের পরিকল্পনা তুলে ধরে বলেন,

“আগামী বছর যমুনা ইলেক্ট্রনিক্স সেলস স্ট্রাকচার, ডিলার সাপোর্ট এবং ইনসেনটিভ পলিসিতে উল্লেখযোগ্য উন্নতি আনবে, যাতে পার্টনাররা আরও ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করতে পারেন।”

হেড অফ সেলস জনাব মোঃ মাকসুদুর রহমান পার্টনারদের উদ্দেশ্যে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করে বলেন, “নিজেদের আরও শক্তিশালী করতে হলে আমাদের কিছু অপারেশনাল ও সেলস গ্যাপ চিহ্নিত করে তা দ্রুত পূরণ করতে হবে—যেখানে স্টক ম্যানেজমেন্ট, কাস্টমার সার্ভিস ও লোকাল মার্কেট বোঝাপড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” পারস্পরিক ব্যবসায়িক সম্পর্কের মাধ্যমে সেলস এবং প্রফিটেবিলিটির উপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন l

হেড অফ অপারেশন জনাব ইব্রাহিম হোসেন যমুনা পণ্যের মান ও সক্ষমতার ওপর গুরুত্ব দিয়ে বলেন, “প্রযুক্তি, মান নিয়ন্ত্রণ এবং গ্রাহকবান্ধব ফিচারের দিক থেকে যমুনা ইলেক্ট্রনিক্স আজ বাজারের অন্যান্য ব্র্যান্ডের তুলনায় একটি শক্ত অবস্থানে রয়েছে।”

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে হেড অফ বিজনেস জনাব সাজ্জাদুল ইসলাম পার্টনারদের প্রফিটেবিলিটি প্রসঙ্গে বলেন, “যমুনার প্রতিটি প্লানিং এর কেন্দ্রে রয়েছে আমাদের পার্টনারদের প্রফিটেবিলিটি। সঠিক পণ্য, সঠিক সাপোর্ট এবং দীর্ঘমেয়াদি স্ট্রাটেজির মাধ্যমে আমরা চাই প্রতিটি পার্টনারের ব্যবসা আরও লাভজনক হোক।”

যমুনা ইলেক্ট্রনিক্স দৃঢ়ভাবে বিশ্বাস করে, পার্টনারদের সঙ্গে একসাথে এগিয়ে যাওয়াই টেকসই সাফল্যের মূল চাবিকাঠি। এক মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে পার্টনারস মিট -২০২৬ এর পরিসমাপ্তি ঘটে I

১৬ মাসের হিসাব দিলেন শারমীন এস মুরশিদ

নভোএয়ারে দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজ, মাত্র ১৮১৮ টাকার মাসিক কিস্তিতে

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা: বিজিবি মহাপরিচালক

বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

টিটি ফেডারেশনের সহ-সভাপতি হলেন ল্যাবএইড গ্রুপের ওয়াসিফ ফারহান

নাসির সিনট্যাক্স গ্রুপের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

এজাজের চুক্তির মেয়াদ শেষ, ডিএনসিসিতে নতুন প্রশাসক

SUB-তে ২৪তম এশিয়ান বায়োএথিক্স সম্মেলন অনুষ্ঠিত

কৃষিবিদ ইনস্টিটিউশনকে একটি উন্নয়নের মডেল হিসেবে তৈরি করতে চাই

নগদ ক্যাম্পেইনে রয়েল এনফিল্ড জিতলেন কুমিল্লার নোমান